কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়াল সিবিআই, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি
কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়াল সিবিআই, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি
কয়লাপাচার কাণ্ডের তদন্তে তৎপরা বাড়াল সিবিআই। পশ্চিমবর্ধমানের একাধিক জায়গায় সকাল থেকেই তল্লাশিু শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল সহ ১০টি জায়গায় তল্লাশি চলছে। সিবিআইয়ের প্রায় ৭৫ জন অফিসার একযোগে তল্লাশি চালাচ্ছে।

এর আগেও কয়লা পাচার ও গরুপাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও হাতের নাগালে পাননি তাঁরা। তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কলকাতা, লেকটাউন, হুগলির একাধিক জায়গায় তল্লাশি চলেছে বিনয় মিশ্রের সন্ধানে। যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাল যোগাযোগ রয়েছে বলে দাবি।
একুশের ভোটকে টার্গেট করেই তাই সিবিআইয়ের এই তৎপতা বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ ছেকে অভিযোগ করা হয়েছে ভোটের জন্য এই সব কাজ করছে বিজেপি। এজেন্সি দেখিয়ে রাজনৈতিক নেতাদের দলবদলের চেষ্টা করানো হচ্ছে। এদিকে সৌগত রায় গরুপাচার কাণ্ড নিয়ে পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন বিএসএফ কেন্দ্রের দায়িত্বে তাই গরু পাচার আটকানোর দায় কেন্দ্রেরই। এতে রাজ্যে সরকারের কোনও ভূমিকা নেই।
কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালার ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। লালা ঘনিষ্ঠতের বাড়িতে হানা দিয়ে চাপে ফেলতে চাইছেন তাঁদের। সেকারণে বিনয় মিশ্র ঘনিষ্ঠদের বাড়িতেও একাধিকবার হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। মূলক লালা ও বিনয় মিশ্রের নাগাল পেতেই এই তৎপরতা সিবিআই অফিসারদের বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications