রাজারহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ক্যাব চালক! ঘটনায় চাঞ্চল্য
রাজারহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ক্যাব চালক! ঘটনায় চাঞ্চল্য
রাজারহাটের কালুর মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ক্যাব চালক। গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের কালুর মোড়ে হানা দিয়ে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি সহ এক ক্যাব চালককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজেন্দ্র মিশ্র। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের বাড়ি ওড়িশার বালেশ্বর জেলার সিমুলিয়া এলাকায়। তবে রাজারহাট কাশীনাথপুর এলাকায় ভাড়া থাকত। পেশায় ক্যাব চালক। কোনো অপরাধ করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে ধৃত। কি সেই অপরাধ তা জানার চেষ্টা করছে পুলিশ।
আজ ধৃতকে বারাসত আদালতে তুলে জিজ্ঞাবাদের জন্য ৭ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ১৫-২০ দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি কিনেছিল। তবে কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র কিনেছিল তা জানতে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications