ফের ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বাস সংগঠনগুলি

ফের ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বাস সংগঠনগুলি

আবারও ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। নতুন বছরে প্রায় দ্বিগুণ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে বাস সংগঠনগুলি। বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৪ টাকা দিতে হবে এও দাবি তুলেছেন তারা। এমনকি তাদের এই দাবি মেনে না নিলে বাস চালাবেন না এমনও জানান বাস মালিক সংগঠনগুলি। এছাড়াও তাদের হুঁশিয়ারি বাস না চললে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। এমনকি দাবি না মানলে বড় আন্দোলনের পথে নামার ইঙ্গিত দেন তারা।

ফের ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে চলেছে বাস সংগঠনগুলি

প্রসঙ্গত, লকডাউনের সময় দীর্ঘদিন বন্ধ ছিল বাসের চাকা। আনলক পর্বে ধীরে ধীরে চলতে শুরু করে বাস-মিনিবাস। বেসরকারি বাসের নূন্যতম ভাড়া সরকার ধার্য্য করেছিল ৭ টাকা। কিন্তু তা না মেনে বাস মালিকারা নিতে থাকেন ১০ টাকা। দুটি-তিনটি স্টপেজের ক্ষেত্রেও ১০ টাকাই নেওয়া হতে থাকে। যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

কলকাতা বা শহরতলির রাস্তায় অটোর দৌরাত্ম্য থামাতে পারেনি রাজ্য সরকার। ইচ্ছামতো ভাড়া নেওয়টাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যা সাহস জুগিয়েছে বাস মালিক সংগঠনগুলিকে। বাস মালিকদের অবশ্য বক্তব্য, "স্কুল-কলেজ এবং সব অফিস না খোলায় যাত্রী সংখ্যা কম হচ্ছে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম এবং যন্ত্রাংশের দাম বেড়েছে। ফলে ভাড়া বাড়ানোটাই অত্যন্ত জরুরী।" এখন দেখার ভোটের মুখে রাজ্য সরকার বাস মালিকদের কিভাবে সামলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+