দিল্লি বসে বাংলায় ভাইফোঁটা পেলেন মোদী-শাহরা
দিল্লি বসে বাংলায় ভাইফোঁটা পেলেন মোদী-শাহরা
রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া ভাইফোঁটার দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ছবিতে ভাইফোঁটা দিলেন ও মিষ্টিমুখ করালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।

এদিন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে বসিরহাটের জেলা পার্টি অফিসে এক গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বসিরহাট মহিলা মোর্চার সভানেত্রী উমা মন্ডল সহ দলের অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এদিন দলের স্থানীয় নেতাকর্মীদের মহিলা মোর্চার পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হয়। পরে মিষ্টিমুখ করানো হয়।












Click it and Unblock the Notifications