বাংলায় বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র উদ্ধারে কাশ্মীর যোগের ইঙ্গিত! পিস্তল ঘিরে পুলিশ কোন তথ্য দিচ্ছে

রাজ্যের বাইরে থেকে 'বান্ডিল বান্ডিল টাকা আসছে' বলে দাবি করে ঝাড়গ্রামের সভায় প্রশাসনিক কর্তাদের সামনে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার উঠে আসছে বাংলায় ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আসার তথ্যও। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রসঙ্গে পুলিশি রিপোর্টে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ, তেজিন্দর থেতে বলবিন্দর পর্ব ও কলকাতা

পুলিশ, তেজিন্দর থেতে বলবিন্দর পর্ব ও কলকাতা

দিল্লি বিজেপির তাবড় নাম তেজিন্দর বগ্গাকে ঘিরে পুলিশি পদক্ষেপ কলকাতার বুকে দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের সময়। সেবার অমিত শাহের কলকাতায় মেগা ব়্যালিতে সংঘর্ষের ঘটনার জেরে রাচের কলকাতার এক হোটেল থেকে বাগ্গাকে তুলে নিয়ে গিয়ে জেরা করে পুলিশ। এবার ২০২০ সালে বিধানসভার দামামা বাজতেই ফের কলকাতায় বিজেপি র বড় ব়্যালি।আর এবার সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতির মাধেই বিজেপির বলবিন্দর সিংয়ের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

 বলবিন্দর , বন্দুক ও বিজেপির দাবি

বলবিন্দর , বন্দুক ও বিজেপির দাবি

বিজেপির যুব মোর্চার নেতা প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী বলবিন্দর সিংয়ের কাছ থেকে বৃহস্পতিবারের মিছিলে উদ্ধার হয় একটি বন্দুক। এই বন্দুক যেকোনও দেহরক্ষীর কাছেই থাকতে পারে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য যুবসভাপতি সৌমিত্র খাঁ। একই দাবি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের। তবে রাজ্য পুলিশি রিপোর্ট ঘিরে সরব হয়েছে তৃণমূল।

 হাওড়া পুলিশ যা জানিয়েছে

হাওড়া পুলিশ যা জানিয়েছে

এদিকে হাওড়া পুলিশ জানিয়েছে, যে পিস্তল বিজেপির মিছিল থেকে উদ্ধার হয়েছে তার লাইসেন্স জম্মু ও কাশ্মীরের। পাঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা বলবিন্দরের বন্দুকের লাইসেন্স রাজৌরি থেকে নেওয়া বলে জানিয়েছে হাওড়া পুলিশ। পুলিশি অনুমান স্রেফ অশান্তি তৈরি করতেই গতকালের বিজেপির মিছিলে বলবিন্দরে সশস্ত্র হয়ে বেরিয়েছিলেন। এদিকে, এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাংলার বাইরে থেকে অস্ত্র রাজ্যে ঢোকার তত্ত্বটিও জোরালো হচ্ছে বলে দাবি ওয়াকিবহালমহলের।

পাল্টা তৃণমূলের তোপ

পাল্টা তৃণমূলের তোপ

বিজেপির মিছিলের পরই বৃহস্পতিবার রাজ্যে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখান থেতে তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল যাঁর মিছিল থেকে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তার থেকেই বোঝা যায় কোন উদ্দেশ্য নিয়ে তাঁরা মিছিল করছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে কটাক্ষ করে বলেছেন বাংলায় এসব করে বিজেপি কিছু করতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+