মমতা আর তৃণমূলের জন্য অনেক করেছেন বাবা, মা! ২০২১-এর আগে নেত্রীকে অবদান স্মরণ করালেন শুভ্রাংশু

বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য কাঁচড়াপাড়ার রায় পরিবারের অবদান অনেক। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে কেউ তা মনে রাখেনি। আমার পরিবার, বিজেপির পরিবারে এমনটাই মন্

বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য কাঁচড়াপাড়ার রায় পরিবারের অবদান অনেক। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে কেউ তা মনে রাখেনি। আমার পরিবার, বিজেপির পরিবারে এমনটাই মন্তব্য বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়ের।

তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক

তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক

শুভ্রাংশু রায় বলেন, তিনি দেখেছেন তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক দিয়েছেন বাবা মুকুল রায় সেই টাকা দলের জন্য খরচ করেছিলেন বাবা মুকুল রায়। বলেছেন শুভ্রাংশু। পরবর্তী সময়ে কাজ হয়ে যাওয়ার পর তাঁর বাবাকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শুভ্রাংশু।

মমতার জন্য রাত জেগে রান্না

মমতার জন্য রাত জেগে রান্না

শুভ্রাংশু রায় বলেন, এমন একটা সময় গিয়েছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জন্য তাঁর মা রাত জেগে রান্নাও করেছেন। অনেক ছোট থেকে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন বলে জানিয়েছেন শুভ্রাংশু।

বীজপুরে উন্নয়নে বাধা

বীজপুরে উন্নয়নে বাধা

তিনি বর্তমানে বিজেপি। কিন্তু এই বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এলাকার উন্নয়নের কাজে তাঁকে বাধা দেওয়া হয়েছে। বিধায়ক তহবিলের অর্থ খরচের জন্য, জেলাশাসকের দফতরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও, তা পুরসভায় পাঠানো হয় না। এলাকাবাসীর নিরাপত্তা বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি লাগাতেও দেওয়া হচ্ছে না।

আইটিআই, পলিটেকনিক তৈরিতে বাধা

আইটিআই, পলিটেকনিক তৈরিতে বাধা

বিধায়ক হওয়ার পর নিজের এলাকায় এতটি আইটিআই এবং পলিটেকনিক তৈরির চেষ্টা শুরু করেন তিনি। কেন্দ্রের টাকায় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আইটিআই কলেজ তৈরির কাজ শুরুও হয়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর দুটির কাজই থমকে গিয়েছে।

চেয়ারটা কোনওদিন স্থির নয়

চেয়ারটা কোনওদিন স্থির নয়

দলের ফেসবুক লাইভে তিনি এসব প্রসঙ্গের কথা বলতে গিয়ে বলেন, চেয়ারটা কোনওদিন স্থির নয়। আজ তিনি যে চেয়ারে বসছেন, আগামীকাল অন্য কেউ সেখানে বসবে। পরদিন অন্যকেউ। বলেছেন শুভ্রাংশু রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+