ফের ছন্দোপতন, সৌগতকে শুভেন্দুর হোয়াটস অ্যাপ, মুখ খুললেন মুকুল রায়

ফের ছন্দোপতন সৌগতকে শুভেন্দুর হোয়াটস অ্যাপ, মুখ খুললেন মুকুল রায়

বৈঠকের ১৪ ঘণ্টার মধ্যে ফের ছন্দোপতন। সব ওলট পালট হয়ে গেল হিেসব। শুভেন্দু অধিকীরার পাঠানো হোয়াটঅ্যাপ ঘিরে জল্পনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। পুরনো সতীর্থ শুভেন্দু। তাই ভাল করে চেনেন। শুভেন্দু গণ আন্দোলনের ফসল, তাঁর সিদ্ধান্ত ভুল হবে না। এমনই মন্তব্য করেছেন মুুকুল রায়। তাতে জল্পনার পারদ আরও চড়তে শুরু করেছে।

সৌগতকে হোয়াটস অ্যাপ শুভেন্দুর

সৌগতকে হোয়াটস অ্যাপ শুভেন্দুর

গতকাল সন্ধেবেলা বৈঠকে অনেকটাই মিটে গিয়েছিল সমস্যা। দলনেত্রীর হস্তক্ষেপে শুভেন্দু সংকট কেটেছে বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। কিন্তু তার পরেই বুধবার দুপুরে সৌগতকে পাঠানো শুভেন্দুর হোয়াটস অ্যাপ বার্তায় সব ওলট পালট হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী লিখেেছন একসঙ্গে কাজ করা মুশকিল। কোনও কিছু স্পষ্ট করে ঠিক হওয়ার আগেই সংবাদ মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়ায় রীতিমত ক্ষুব্ধ রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী।

মুকুলের প্রতিক্রিয়া

মুকুলের প্রতিক্রিয়া

শুভেন্দুর এই হোয়াটস অ্যাপ বার্তার খবর শোনার পরেই পুরনো সতীর্থকে নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানিয়েছেন শুভেন্দু গণ আন্দোলনের ফসল। তাঁর সিদ্ধান্ত ভুল হবে না। একই সঙ্গে শুভেন্দুর বিজেপিতে যোগ দানের জল্পনা এড়িয়ে গিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন শুভেন্দু চাইলে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।

ক্ষুব্ধ শুভেন্দু

ক্ষুব্ধ শুভেন্দু

গতকাল রাতের বৈঠকের খবর প্রকাশ্যে এসে পড়ায় ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। তাঁর সমস্যাগুলি ঠিক মত সমাধান হয়েছে কিনা বোঝার আগেই শুভেন্দু তৃণমূলে আছেন বলে প্রচার করতে শুরু করে দিয়েছিলেন সৌগত রায়রা। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। কারণ বৈঠক নিতে তেমন কোনও মন্তব্য করেননি শুভেন্দু। তিনি চুপ ছিলেন। ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে জানানোর কথা ছিল তাঁর সিদ্ধান্ত। কিন্তু তার আগেই সংবাদ মাধ্যমে সব কিছু মিটমাট হয়ে গিয়েছে বলে প্রচার করা শুরু হয়ে গিয়েছে।

একসঙ্গে কাজ করা মুশকিল

একসঙ্গে কাজ করা মুশকিল

শুভেন্দু অধিকারী সৌগত রায়কে হোয়াটস অ্যাপে লিখেছেন একসঙ্গে কাজ করা মুশকিল। এভাবে কোনও সমস্যা মেটার আগেই প্রকাশ্যে যেভাবে প্রচার শুরু হয়েছে তাতে তিনি আপত্তি জানিয়েছেন। বৈঠকের ভেতরে কী নিয়ে আলোচনা হয়ে তা এভাবে প্রকাশ করে ফেলায় ক্ষুব্ধ শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্যয এদিনের বৈঠকে যে প্রশান্ত কিশোরও থাকবেন তা স্পষ্ট ছিল না শুভেন্দুর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+