'বুড়ো খোকাদের কথা শুনছে না যুবরা', শুভেন্দুর হোয়াটস অ্যাপ নিয়ে সৌগতকে কটাক্ষ দিলীপের

শুভেন্দুর হোয়াটস অ্যাপ নিয়ে সৌগতকে কটাক্ষ দিলীপের

বুড়ো খোকাদের কথা শুনছে না যুবরা। সৌগত রায়কে পাঠানো শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। শুভেন্দুর একটি মেসেেজই সব হিসেব আবার ওলট পালট হয়ে গিয়েছে। সমস্যা যে জায়গায় ছিল আবার সেই জায়গাতেই পৌঁছে গিয়েছে। তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুড়ো খোকাদের কথা শুনছে না যুবরা

বুড়ো খোকাদের কথা শুনছে না যুবরা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের তরজা তুঙ্গে। সৌগত রায়কে পাঠানো শুভেন্দু হোয়াটঅ্যাপ বার্তার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাতেই কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সৌগত রায়কে কটাক্ষ করে বলেছেন, শুভেন্দুকে খুশি করতে বুড়ো খোকারা নেমেছিলেন। কিন্তু যুবকরা কিছুতেই তৃণমূলের বুড়ো খোকাদের কথা শুনছে না।

সৌগতকে আক্রমণ

সৌগতকে আক্রমণ

এর আগেও সৌগত রায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সৌগত রায়কে মোষ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস অথর্ব্যদের পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। ছেড়ে কথা বলেননি সৌগতও। দিলীপকে মাথামোটা গবেট বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি।

নিষ্ফলা বৈঠক

নিষ্ফলা বৈঠক

গতকালের বৈঠক কার্যত মাঠে মারা গেল। দুপুরে শুভেন্দু অধিকারী যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন তাতে সব হিসেব ওলটপালট হয়ে গিয়েছে তৃণমূলের। সৌগত রায়কে শুভেন্দু অধিকারী লিখেছেন, একসঙ্গে কাজ করা মুশকিল। গতকালের বৈঠকের সব খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেওয়ায় প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন শুভেন্দু অধিকারী। তাতেই ক্ষোভ প্রকাশ করে সৌগত রায়কে দুপুরে হোয়াটস অ্যাপ করেন শুভেন্দু।

ক্ষুব্ধ শুভেন্দু

ক্ষুব্ধ শুভেন্দু

বৈঠকের ভেতরের খবর প্রকাশ্যে চলে আসার অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন কোনও সমস্যা মেটার আগেই যেভাবে দলের পক্ষ থেকে তাঁকে নিয়ে প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তার আগেই সংবাদ মাধ্যমে তিনি তৃণমূলে রয়েছেন। একুশের ভোট একসঙ্গে করবেন বলে প্রচার শুরু করে দিয়েছেন সৌগত রায়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+