তৃণমূলের পাল্টা এবার বিজেপিও! কেমন বাংলা চান, জানতে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

তৃণমূলের পাল্টা এবার এবার বিজেপিও! কেমন বাংলা চান, জানতে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

২০২১-এর ক্ষমতা দখল বিজেপির লক্ষ্য। কোনও চেষ্টারই ত্রুটি রাখছে না তারা। বোলপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের নতুন কর্মসূচি পাড়ায় পাড়ায় সমাধানের কথা ঘোষণা করেছিলেন। এবার বিজেপিও (bjp) মানুষের দরজায় পৌঁছতে নতুন কর্মসূচি নিয়েছে।

 লক্ষ্য সোনার বাংলা

লক্ষ্য সোনার বাংলা

এদিনও বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে তাদের লক্ষ্য সোনার বাংলা। এদিন সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের ডিরেক্টর অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং রন্তিদেব সেনগুপ্ত। তাঁরা এদিন বলেছেন, সবার পায়ের জুতোর মাপ যেমন সমান নয়, ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের দাবিও সমান নয়। এব্যাপারে এলাকায় এলাকায় ভিন্ন ভিন্ন দাবি রয়েছে।

২৯৪ টি কেন্দ্রেই যাবে বুদ্ধিজীবীদের দল

২৯৪ টি কেন্দ্রেই যাবে বুদ্ধিজীবীদের দল

জানুয়ারি মাসের দু তারিখ থেকে রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় সমাধানের কর্মসূচি শুরু হবে, সেই সময় থেকেই বিজেপির নেতা ও বুদ্ধিজীবী সেলের পঞ্চাশজনের টিম রাজ্যে ২৯৪ টি কেন্দ্রে যাওয়া শুরু করবেন। এলাকায় গিয়ে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এলাকায় কোথায় কোন সমস্যা, কোন এলাকা কতটা পিছিয়ে সেই বিষয়টিও তাঁরা নথিভুক্ত করবেন। এব্যাপারে পরবর্তী সময়ে জেলা এবং রাজ্যস্তরেও আলোচনা সভা করা হবে। এইভাবেই বাংলার মানুষের সামনে উন্নয়নের মডেল তুলে ধরতে চাইছে বিজেপি।

উন্নয়নে দীর্ঘমেয়াদি লক্ষ্য নেই

উন্নয়নে দীর্ঘমেয়াদি লক্ষ্য নেই

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস শাসনই হোক কিংবা বাম শাসন কিংবা শেষ দশ বছরে তৃণমূল শাসনে বাংলার উন্নয়নে কোনও দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করা হয়নি। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে সোনার বাংলা তৈরি করার কথা বলছেন। এছাড়াও উত্তর ও পশ্চিম বারতের উন্নয়নের সঙ্গে পূর্ব ভারতের উন্নয়নে ভারসাম্যের অভাব রয়েছে বলে মনে করছে বিজেপি। সেই বিষয়টিকে অনুভব করেই পূর্বের উদয়ের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া

মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া

মঙ্গলবারই বোলপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সোনার বাংলা আগেই হয়ে গিয়েছে। তাই আর নতুন করে সোনার বাংলা গড়ার দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর আগেই সোনার বাংলা লিখে গিয়েছেন। তা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি প্রশ্ন করেছেন, বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, দু পাশে যাঁদের নিয়ে হাঁটছিলেন, তাঁরা কি প্রকৃতপক্ষে রবীন্দ্র ভাবনার ধারক ও বাহক? তিনি কটাক্ষ করে আরও বলেছেন, সত্যিই একটা সময়ে সোনার বাংলা ছিল। কিন্তু গত ৫০ বছরে তার অবক্ষয় হয়েছে। একদিকে যেমন বাংলার আর্থিক পরিস্থিতি দুর্বল হয়েছে, অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলারও অবনতি হয়েছে। তাঁর দাবি রাজ্যের সার্বিক উন্নয়নের যে চিত্র তুলে ধরার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তা আদতে রুগণ। তাঁর মতে বাংলার সামগ্রিক উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক নবজাগরণের প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+