রবীন্দ্রনাথের আত্মা কাঁদছে! বাংলার সরকার হিন্দু বিরোধী, কারণ দেখালেন জেপি নাড্ডা

বাংলার তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী অ্যাখ্যা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এব্যাপারে তিনি রামন্দিরের ভূমিপুজোর দিনে রাজ্যে লকডাউনের কথা উল্লেখ করেন। তৃণমূলের নেতারা রেশনের সামগ্রি

বাংলার তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী অ্যাখ্যা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এব্যাপারে তিনি রামন্দিরের ভূমিপুজোর দিনে রাজ্যে লকডাউনের কথা উল্লেখ করেন। তৃণমূলের নেতারা রেশনের সামগ্রি লুট করেন, বলে অভিযোগ করেছেন নাড্ডা। ২০২১-এর ভোটে তৃণমূলকে উৎখাত করার ডাকও তিনি দিয়েছেন।

 ভার্চুয়াল সভা থেকে আক্রমণ জেপি নাড্ডার

ভার্চুয়াল সভা থেকে আক্রমণ জেপি নাড্ডার

এদিনের ভার্চুয়াল সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করেন ডেপি নাড্ডা। তাঁর অভিযোগ, জনবিরোধী এবং মানবতা বিরোধী নীতি নিয়ে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু বিরোধী মনোভাবের পরিচয় দিয়ে রাম মন্দিরের ভূমিপুজোর দিন বাংলায় লকডাউন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন নাড্ডা।

 মমতার বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতির অভিযোগ

মমতার বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতির অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে ধর্মভিত্তিক রাজনীতির অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই মন্তব্যের মাধ্যমে সামনের বিধানসভা নির্বাচনে বিজেপি যে হিন্দু ভোটকে সঙ্ঘবদ্ধ করতে চাইঠে, তা আর বলার অপেক্ষা রাখে না।

তৃণমূলকে উৎখাত করার ডাক

তৃণমূলকে উৎখাত করার ডাক

২০২১-এর নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন জেপি নাড্ডা। তৃণমূলের নেতারা রেশনে সামগ্রি চুরি করেন বলেও এদিন অভিযোগ করেছেন জেপি নাড্ডা।

করোনা ইস্যুতে আক্রমণ

করোনা ইস্যুতে আক্রমণ

এদিন করোনা ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন ডেপি নাড্ডা। তিনি অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রনাথের আত্মা কাঁদছে

রবীন্দ্রনাথের আত্মা কাঁদছে

জেপি নাড্ডা তাঁর ভার্চুয়াল সভায় বিশ্বভারতী নিয়েও আক্রমণ করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, রবীন্দ্রনাথ কী ভেবেছিলেন, আর বাংলায় কী হচ্ছে। এই ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা কাঁদছে বলে মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+