মোদীর বঙ্গসফরের আগে দিব্যেন্দু খোয়ালেন ৩ টি পদ! অধিকারীগড় একুশ ভোটের আগে ক্রমেই ফোকাসে

মোদীর বঙ্গসফরের আগে দিব্যেন্দু খোয়ালেন ৩ টি পদ! অধিকারীগড় একুশ ভোটের আগে ক্রমেই ফোকাসে

৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এক সরকারি কর্মসূচিতে তিনি প্রধনমন্ত্রী হিসাবে উপস্থিত থাকবেন সভায়। হলদিয়ার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। এরপর থেকেই অধিকারীগড়ের একের পর এক খবর লাইমলাইট কাড়ছে।

 ৩ পদ খোয়ালেন দিব্যেন্দু!

৩ পদ খোয়ালেন দিব্যেন্দু!

তমলুক লোকসভা এলাকার তিনটি কলেজের পরিচালন সমিতির পদ থেকে দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হল। যদিও ঘটনার পর দিব্যেন্দু অধিকারীর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল যে বহু আগেই তিনি ওই পদ থেকে ইস্তপা দিয়েছিলেন। প্রসঙ্গত, মোদীর সভায় দিব্যেন্দু অধিকারী আমন্ত্রণ পেতেই এমন ঘটনার খবর সামনে আসতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। দলবদলের সুনামির মাঝে শুরু হয়েছে একাধিক জল্পনা।

 সাংসদের পদে কাকে নিয়োগ?

সাংসদের পদে কাকে নিয়োগ?

জানা গিয়েছে, তমলুকের সাংসদের ওই পদে এবার প্রশাসক নিয়োগ করা হবে। সূত্রের দাবি এটি রাজ্য শিক্ষ দফতরের নির্দেশেই হচ্ছে। ফলে জল্পনার রাস্তা আরও মসৃণ হতে শুরু করেছে। জানা গিয়েছে মোদীর সভায় আমন্ত্রণ পেয়ে দিব্যেন্দু যাবেন, এমন বার্তা দিতেই এই পদক্ষেপ দেখা যায়।

 কোন কোন কলেজ ঘিরে এমন পদক্ষেপ?

কোন কোন কলেজ ঘিরে এমন পদক্ষেপ?

২০১৬ সালে লোকসভা উপনির্বাচনে সাংসদ হওয়ার পর কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়, তাম্পলিপ্ত মহাবিদ্যালয়, নন্দীগ্রাম সীতানন্দ মহবিদ্যালয়ের পরিচালন সমিতিতে দিব্যেন্দু অধিকারী ছিলেন। এই তিন কলেজের পদ তেকেই সরানো হল আজ দিব্যেন্দুকে। এদিকে দলবদলের জল্পনার মাঝে দিব্যেন্দু বহু আগেই জানিয়েছেন তিনি তৃণমূলের সমস্ত সভায় যাচ্ছেন, কর্মসূচিতে আছেন। আর তিনি দলেই আছেন। তবে বিগত মমতার সভাগুলিতে দিব্যেন্দু ও শিশিরের অনুপস্থিতি জল্পনার পারদ চড়িয়েছে।

কাঁথি থেকে তৃণমূল সাফের পর কলকাতা ফাঁকা করার বার্তা শুভেন্দুর

কাঁথি থেকে তৃণমূল সাফের পর কলকাতা ফাঁকা করার বার্তা শুভেন্দুর

এর আগে ,কাঁথি থেকে তৃণমূলকে সাফ করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর দেখা যায় শুভেন্দুর অপর ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দেন। এদিন তিনি জানিয়েছেন ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ২৪ পরগনা ফাংকা করার বক্তব্য রেখেছেন শুভেন্দু। ফলে আরও একবার জল্পনার পারদ তুঙ্গে। এরই মাঝে ৭ ফেব্রুয়ারি মোদীর রাজ্য সফর ও দিব্যেন্দু পর্ব বাংলা ভোটে নতুন জল্পনার সমীকরণ টানছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+