বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত আর এক জামাত জঙ্গি গ্রেফতার রাজ্যে

জামাত জঙ্গি সন্দেহে ফের এক ব্যক্তিকে ধুলিয়ান থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।

জামাত জঙ্গি সন্দেহে ফের এক ব্যক্তিকে ধুলিয়ান থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। ধৃতের নাম নুর আলম বলে জানা গিয়েছে।

বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত আর এক জামাত জঙ্গি গ্রেফতার রাজ্যে

পুলিশের দাবি, অভিযুক্ত জেএমবি-র সদস্যই শুধু নয়, বুদ্ধগয়া বিস্ফোরণের ঘটনাতেও জড়িত। এদিন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ধৃতকে জেরা করে বিস্ফোরণের ঘটনার তথ্য পাওয়া তো বটেই, পাশাপাশি রাজ্যে কোথায় কোথায় জঙ্গি মডিউল তৈরি করা হয়েছে বা তার চক্রান্ত চলছে, তা নিয়েও জানার চেষ্টা হবে।

গত কয়েকবছরে সীমান্ত পেরিয়ে এদেশে বেশ সক্রিয় হয়েছে জেএমববি। সেই মডিউল নিয়ে বিশদে তদন্ত শুরু হয় বর্ধমান বিস্ফোরণের পর থেকে। কেন্দ্রীয় গোয়েন্দারাও তদন্তে নামেন।

এর আগে বুদ্ধগয়া বিস্ফোরণের ঘটনাতেই জড়িত সন্দেহে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শিস মহম্মদ।

ঘটনা হল, বুদ্ধগয়ায় বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সভার আগে বিস্ফোরণের ঘটনায় এরা সকলেই জড়িত বলে পুলিশের সন্দেহ। আগে জেএমবি-র ধূলিয়ান শাখার প্রধান পয়গম্বর শেখ ও সংগঠনের আরও এক সদস্য জামিরুল শেখকে গ্রেফতার করে সিআইডি। ধৃতরা তাদের জড়িত থাকায় কথা স্বীকার করেছে বলে দাবি করে সিআইডি। সেখান থেকে সূত্র পেয়েই শিস মহম্মদ ও তারপরে নুর আলমকে গ্রেফতার করল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+