বিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহ

বিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহ

যেভাবে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, সেখানে দল বলে আর কিছু থাকবে না। বিধানসভা নির্বাচন শেষে তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূলে শুধু একা রয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন আঙ্গিকে আক্রমণ শুরু করলেন।

পুরো দলটাই বিজেপিতে, শুধু পড়ে থাকবেন দিদি

পুরো দলটাই বিজেপিতে, শুধু পড়ে থাকবেন দিদি

ডুমুরজলার সভামঞ্চে ভার্চুয়াল উপস্থিত থেকে অমিত শাহ বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা ২০২১-এর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন। শনিবার তৃণমূলের পাঁচ বিদ্রোহী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর শাহ এদিন বলেন, পুরো দলটাই বিজেপিতে চলে আসবে, শুধু পড়ে থাকবেন মমতা দিদি।

মোদী 'জন কল্যাণে', মমতা 'ভাতিজা কল্যাণে'

মোদী 'জন কল্যাণে', মমতা 'ভাতিজা কল্যাণে'

হাওড়ার এই সমাবেশ থেকে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের প্রতি অবিচার করেছেন। তিনি পশ্চিমবঙ্গকে প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে দিয়েছেন। রাজ্যের মানুষ তাকে কখনই ক্ষমা করবে না। এই কথা প্রসঙ্গে শাহ বলেন, "মোদী সরকার 'জন কল্যাণে' নজর দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় 'ভাতিজা কল্যাণে'র জন্য কাজ করছে।

স্বার্থের কথা ভেবেছে তৃণমূল, মানুষের কথা ভাবেনি

স্বার্থের কথা ভেবেছে তৃণমূল, মানুষের কথা ভাবেনি

অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এমন একটি রাজনৈতিক দলকে সমর্থন করবে না যারা শুধু তাদের নিজেদের মধ্যে লড়াই করে। নিজেদের লাভের জন্য কেন্দ্রীয় সরকারকে ঘৃণা করে। শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেছে রাজ্যের শাসক দল। রাজ্যের মানুষের কথা তারা ভাবেনি। সেই কারণেই মোদী সরকারের প্রকল্প চালু করা হয়নি রাজ্যে।

বাংলায় প্রকৃত পরিবর্তন আনবে বিজেপিই

বাংলায় প্রকৃত পরিবর্তন আনবে বিজেপিই

অমিত শাহের কথায়, বাংলায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। যাঁরা যোগ দিয়েছেন তাঁদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি। ১০ বছর আগে বাংলায় পরিবর্তনের যে জোয়ার এসেছিল, আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বাংলায় প্রকৃত পরিবর্তন হবে। তা করবে বিজেপিই।

তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে ভোটের আগেই

তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে ভোটের আগেই

এখানে উল্লেখ্য, শনিবার তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন সদ্য প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন হাওড়ার সভায় যোগ দেন প্রাক্তন কাউন্সিলর বাণীসিংহ রায় প্রমুখ। এর আগে শুভেন্দুর নেতৃত্বে ৬ জন বিধায়ক, ১ জন সাংসদ, ১জন প্রাক্তন সাংসদসহ জনপ্রতিনিধিরা যোগ দেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+