শুভেন্দুর সঙ্গে ‘দার্জিলিং থেকে দিঘা’! প্রিয় ভাই-বোনেদের আলাপচারিতায় উন্মুখ শাহ
২০১৭ থেকে বিজেপির টার্গেট ছিলেন শুভেন্দু অধিকারী। এতদিনে তাঁকে জালে পুরতে চলেছে বিজেপি। তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে দূরত্ব বাড়িয়ে শুভেন্দু ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতি ঘটিয়েছেন শুভেন্দু।
২০১৭ থেকে বিজেপির টার্গেট ছিলেন শুভেন্দু অধিকারী। এতদিনে তাঁকে জালে পুরতে চলেছে বিজেপি। তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে দূরত্ব বাড়িয়ে শুভেন্দু ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতি ঘটিয়েছেন শুভেন্দু। এবার তিনি বিজেপিতে পাড়ি জমাবেন। অমিত শাহের সঙ্গেই তিনি ফিরছেন কলকাতায়।

শুভেন্দুর সঙ্গ একই পথে চলতে চলেছেন যাঁরা
এরই মধ্যে তৃণমূলের শুভেন্দু অনুগামী বিধায়করা দল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। শুভেন্দু অনুগামী কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি দল ছেড়েছেন। তিনিও শুভেন্দুর পথে চলতে ছাইছেন। এছাড়া শীলভদ্র দত্ত-সহ আরও অনেক জনপ্রতিনিধি নেতারা শুভেন্দুর সঙ্গ একই পথে চলতে চলেছেন।
|
আলাপচারিতার জন্য উদগ্রীব অমিত শাহ
আর শুভেন্দুকে বিজেপিতে আনার সাফল্যে খুশি অমিত শাহ টুইট করে জানিয়ে দিয়েছেন তাঁর বার্তা। তিনি লিখেছেন- আমার দুই দিনের সফরের জন্য আমি আজ রাতেই কলকাতায় পৌঁছে যাব। পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম।

অমিত শাহের সঙ্গেই একই বিমানে শুভেন্দু!
উল্লেখ্য, শনিবার মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁরা। তার আগে অমিত শাহের সঙ্গেই একই বিমানে তিনি দিল্লি থেকে কলকাতা ফিরছেন বলে জানিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তিনি একথাও সাফ করে দিয়েছেন, শনিবার মেদিনীপুরের সভায় শুভেন্দু যোগ দেবেন বিজেপিতে।

দার্জিলিং থেকে দিঘা পর্যন্ত দাদার অনুগামীরা আসছেন
কনিষ্ক আরও জানান, দার্জিলিং থেকে দিঘা পর্যন্ত দাদার অনুগামীরা আসছেন পশ্চিম মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীর পথে পা মেলাতে। আমরা সবাই দাদার অনুগামী। দাদা যেদিকে যাবেন, সেটাই আমাদের পথ। মেদিনীপুরের সভায় গোটা বাংলা থেকে দাদার অনুগামীরা আসছেন। এখন দেখার কারা আসেন অমিত শাহের সভা শুভেন্দুর সঙ্গে।












Click it and Unblock the Notifications