মুকুল-দিলীপের বাংলায় ভোটে নেতৃত্ব দিতে আসছেন ‘চাণক্য’ অমিত! পাখির চোখ উত্তরবঙ্গে

মুকুল-দিলীপের বাংলায় ভোট-নেতৃত্ব দিতে আসছেন ‘চাণক্য’! পাখির চোখ উত্তরবঙ্গে

২০২১-এ বাংলায় পদ্ম ফোটানোই পাখির চোখ বিজেপি নেতৃত্বের। আর সেই লক্ষ্য নিয়েই বাংলায় আসছেন বিজেপির 'চাণক্য' অমিত শাহ। নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি কীভাবে বাংলার ভোটের রণনীতি নির্ধারণ করবে, তা স্থির করতেই আসছেন তিনি। মুকুল রায়-দিলীপ ঘোষ-কৈলাশ বিজয়বর্গীয়দের তিনি লড়াইয়ের পথ দেখিয়ে দেবেন।

উত্তরবঙ্গেই অন্তত তিনটি বৈঠকে শাহ

উত্তরবঙ্গেই অন্তত তিনটি বৈঠকে শাহ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, একুশের নির্বাচনের বিজেপিকে নেতৃত্ব দিতেই বাংলায় আসছেন খোদ অমিত শাহ। তিনি উত্তরবঙ্গেই অন্তত তিনটি বৈঠক করবেন। কলকাতাতেও বৈঠক করবেন তিনি। বাংলায় একুশের নির্বাচনের রূপরেখা তৈরি করে দেবেন তিনি।

২০১৯-এ ৯০ শতা্ংশ সাফল্য যেখানে

২০১৯-এ ৯০ শতা্ংশ সাফল্য যেখানে

আর বিজেপি যে উত্তরবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, তাও স্পষ্ট অমিত শাহের পরিকল্পনায়। অমিত শাহ জানিয়ে দিয়েছেন তিনি উত্তরবঙ্গে তিনটি বৈঠক করবেন কম করে। আসলে ২০১৯-এ উত্তরবঙ্গে প্রায় ৯০ শতাংশ সাফল্য পেয়েছে। সেখান থেকে অধিকাংশ বিধানসভা আসন বের করে আনাই তাঁর উদ্দেশ্য।

২০১৯-এর সাফল্যে ২০২১-এ বিশেষ মনোযোগ

২০১৯-এর সাফল্যে ২০২১-এ বিশেষ মনোযোগ

২০১৯-এও বাংলার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে লড়াইয়ের রূপরেখা তৈরি করে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। আর সেই সাফল্যের পর ২০২১-এও যে তিনি বিশেষ মনোযোগ দেবেন বাংলার প্রতি, তা বলাই বাহুল্য। এখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে বাংলার নির্বাচনকে বিশেষ প্রাধ্যান্য দে্ওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ। সেইমতো তিনি বাংলার নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন।

মুকুল বা দিলীপ নন, বাংলার ব্যাটন অমিতের হাতে

মুকুল বা দিলীপ নন, বাংলার ব্যাটন অমিতের হাতে

দলে গুরুত্ব বাড়িয়ে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পর দিল্লিতে কয়েক প্রস্থ বৈঠক হয়েছে। অমিত শাহ সেই বৈঠকে বাংলার দায়িত্ব বণ্টন করে দেবেন সকলের মধ্যে এমনটাই ভেবেছিলেন বঙ্গ রাজনীতির বিশেষজ্ঞরা। কিন্তু তা হয়নি। মুকুলের হাতে্ও ব্যাটন ওঠেনি ২০২১ নির্বাচনের। আর দিলীপ ঘোষকেও দায়িত্ব দেওয়া হয়নি। ব্যাটন রেখেছেন নিজের হাতে।

পুজোর আগেই বাংলায় আসছেন অমিত শাহ

পুজোর আগেই বাংলায় আসছেন অমিত শাহ

বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীনই অমিত শাহ বঙ্গ বিজেপি ইউনিটের বিশেষ যত্ন নিয়েছেন। ২০২১-এর নির্বাচনের জন্য দায়বদ্ধ নেতাদের বেছেও নিয়েছেন। তাঁদের নিয়ে দিল্লিতে নাড্ডার বাসভবনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শাহ দুর্গাপুজোর পর কলকাতায় আসবেন এবং রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনায় দায়িত্ব বণ্টন করবেন।

বাংলায় আসছেন নির্বাচনী কৌশল বাতলে দিতে

বাংলায় আসছেন নির্বাচনী কৌশল বাতলে দিতে

দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে প্রায় চার ঘন্টা আলোচনা করেন অমিত শাহ। তিনি পুজোর আগেই বাংলায় আসছেন নির্বাচনী কৌশল বাতলে দিতে। এবার যে অমিত শাহ নিজে দাঁড়িয়ে থেকে পুরো নির্বাচন পরিকল্পনা করতে চাইছেন, তা বোঝা যাচ্ছে পরত পরতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+