অমিত শাহের সঙ্গে মমতার সম্মুখ সমর জারি ডেপুটেশন ইস্যুতে! 'দিদি'র জন্য দিল্লির আরও 'কোণ' থেকে এল সমর্থন
ডেপুটেশন ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত কার্যত তুঙ্গে । নাড্ডার কনভয়ে হামলার ইস্যুতে নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএসকে কেন্দ্র ডেপুটেশনের নির্দেশ দিতেই , ফুঁসে ওঠেন মমতা। শুরু হয় সম্মুখ সমর। মাথা না নোয়ানের বার্তা দেন তিনি। এরপর থেকে পারদ তুঙ্গে। বিষয়টি নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল।

দিল্লি থেকে এল মমতার পক্ষে সমর্থন
' রাজ্যের প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে কেন্দ্র। নির্বাচনের আগে, পুলিশ অফিসারদের বদলি করার চেষ্টা হচ্ছে। কেন্দ্রের এই আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো য় আঘাত করা হচ্ছে। অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে।' এদিন টুইটে মমতা অমিত সংঘাতের মাঝেই এই বার্তা দেন অরবিন্দ কেজরিওয়াল।

মমতার তরফে তুলোধনা
এর আগে আইপিএসদের ডেপুটেশন নিয়ে নিজের টুইটে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তুলোধনা করেন কেন্দ্রের। তিনি লেখেন, রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কর্মরত তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএস ক্যাডার বিধি ১৯৫৪-র আপৎকালীন ক্ষমতাকে বিনা কারণে অপব্যবহার করা হচ্ছে। এরপরই মমতা দাবি করেন রাজ্যের এক্তিয়ারকে খর্ব করার এই চেষ্টা ছাড়া এটি কিছুই নয়।

পাল্টা তোপ কেন্দ্রের
এদিকে, আইপিএস ইস্যুতে সংঘাত মিটতে না মিটতেই নাড্ডার কনভয়ে হামলা ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, বেকল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মন্ত্রকে যেন হাজিরা দেওয়া হয়। তাতে মিটিং ভার্চুয়াল করার দাবি জানিয়েছে রাজ্য। যায়র সাপেক্ষে কেন্দ্র বিকেল সাড়ে ৫ টায় ভার্চুয়াল বৈঠকে বসতে রাজি হয়।












Click it and Unblock the Notifications