বন্দেমাতরম ভবনে জয় শ্রী রাম স্লোগান! বিজেপির ফেস্টুন-ব্যানারে বঙ্কিমচন্দ্রের ছবি ছোট করে থাকায় বিতর্ক

বন্দেমাতরম ভবনে জয় শ্রী রাম স্লোগান! বিজেপির ফেস্টুন-ব্যানারে বঙ্কিমচন্দ্রের ছবি ছোট করে থাকায় বিতর্ক

'জয় শ্রী রাম' নিয়ে জমে উঠেছে রাজ্য রাজনীতি। ভিক্টোরিয়াতে প্রধানমন্ত্রী মোদীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়। আর এরপর থেকেই রাম নাম জড়িয়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। এরপর থেকে কখনও বিধানসভ তো কখনও রাজনৈতিক মঞ্চে শোনা গিয়েছে জয় শ্রী রাম স্লোগান। এবার খোদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেও স্লোগান উঠল জয় শ্রী রাম স্লোগান। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।

বঙ্কিমচন্দ্রের বাড়িতে নাড্ডা

বঙ্কিমচন্দ্রের বাড়িতে নাড্ডা

নৈহাটিতে কাঁঠালপাড়ায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে যান জেপি নাড্ডা। নৈহাটিতে বঙ্কিম ভবনে বিজেপি সভাপতি বেষ কিছুক্ষণ সময় কাটান। বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘুরে দেখেন তিনি। যেখানে বসে বন্দেমাতারম লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র সেই ঘরটি ঘুরে দেখেন নাড্ডা। বঙ্কিম ভবনের ট্রাস্টি সদস্যদের সঙ্গে কথাও বলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। তাঁকে সাহিত্যসম্রাটের লেখা কিছু বই দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ট্রাস্টি সদস্যদের তরফে। মূলত বাঙালি আবেগকে কাজে লাগাতেই এদিন বাংলার বিভিন্ন মনিষীদের বাড়ি যাচ্ছেন অমিত শাহ। ঘুরে দেখছেন। কথা বলছেন স্থানীয় মানুষজনের সঙ্গে।

বাড়ি থেজে বেরিয়েই শ্রী রাম স্লোগান

বাড়ি থেজে বেরিয়েই শ্রী রাম স্লোগান

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে নাড্ডাকে দেখতে ব্যাপক ভিড় ছিল মানুষের। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান সকাল থেকেই। পালটা তৃণমূলের পতাকাতে মুড়ে দেওয়া হয় গোটা এলাকা। সকাল থেকেই টানটান উত্তেজনা ছিলই। আর এর মধ্যেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে নাড্ডা বের হতেই জয় শ্রী রাম স্লোগান শোনা যায়। কেউ বা কারা এই স্লোগান দিতে থাকেন। আর যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এভাবে জয় শ্রী রাম স্লোগান দেওয়া নিয়ে অনেকই প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশের মতে, বাড়ির যে গুরুত্ব তা ক্ষুন্ন হয়েছে বলে দাবি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ট্রাস্টির তরফে এই বিষয়ে কোনও কিছু বলা হয়নি।

ব্যানার-পোস্টার ঘিরেও বিতর্ক

ব্যানার-পোস্টার ঘিরেও বিতর্ক

অমিত শাহ আসছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ভোটের আগে মনীষী আবেগকে কাজে লাগানোর চেষ্টা। বহিরাগত নয়, বরং আমরা তোমাদেরই লোক! আর তা বোঝাতেই নাড্ডার বাংলা কর্মসূচিতে কালি তীর্থ থেকে রয়েছে একাধিক মনীষীদের স্থান। সকাল থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরের চারপাশ পতাকা, ব্যানার, ফেস্টুনে মুড়ে দেওয়া হয়। তৃণমূল তো বটেই, বিজেপির নেতাদের ফেস্টুন, ব্যানার লাগানো হয়। কিন্তু তাতেও বিতর্ক। দেখা গিয়েছে, বিভিন্ন বিজেপির ব্যানার লাগানো হলেও তাতে রয়েছে বিজেপি নেতাদের মুখ। কিন্তু সেখানে বঙ্কিমচন্দ্রের ছবি থাকলেও কোথাও ছোট করে আবার কোথাও নেই। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও এই বিষয়ে স্পিকটি নট বিজেপি নেতারা।

প্রধানমন্ত্রীর মন্তব্যেও তৈরি হয় বিতর্ক!

প্রধানমন্ত্রীর মন্তব্যেও তৈরি হয় বিতর্ক!

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুঁচুড়ায় সভা করতে এসে সেখানকার বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বন্দেমাতরম ভবনের রক্ষণাবেক্ষণ না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে শাসক দলকে সমালোচনা করেছেন৷ আর আজ বঙ্কিমচন্দ্রের বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ কিন্তু মোদীর এহেন মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। বন্দেমাতরম ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদী। কিন্তু রাজ্য সরকার ভালো করে সারিয়ে তুলেছে। কিন্তু এরপরেই হঠাত মোদীর মন্তব্যে তৈরি হয় বিতর্ক। একাংশের প্রশ্ন, না জেনে কীভাবে এহেন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী?

সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+