'যমের দুয়ারে পড়ুক কাঁটা', হেস্টিংসের পার্টি অফিসে দিলীপ ঘোষকে ভাইফোঁটা অগ্নিমিত্রা পলের
'যমের দুয়ারে পড়ুক কাঁটা', হেস্টিংসের পার্টি অফিসে দিলীপ ঘোষকে ভাইফোঁটা অগ্নিমিত্রা পলের
দীপাবলির রেশ কাটতে না কাটতেই বিজেপির হেস্টিংস কার্যালয়ে উৎসবের আমেজ। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। সেখানে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের কাছে ফোঁটা নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জয় প্রকাশ মজুমদার সহ একাধিক বিজেিপ নেতা।

দিলীপ ঘোষকে ভাইফোঁটা
সকালে বারাসতে চা চক্র সেরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোজা পৌঁছে গিয়েছিলেন হেস্টিংসে দলীয় কার্যালয়ে। সেখানে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ভাইফোঁঁটার আয়োজন করা হয়। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিত্রা পল ভাইফোঁটা দেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক রাজনৈতিক নেতাদের। অন্যান্য মহিলা মোর্চার নেত্রীরাও ভাইফোঁটা দেন দিলীপ ঘোষকে।

বিজেপি কার্যালয়ে ভাইফোঁটা
বিজেপি কার্যালয়ে প্রতিবছরই বাইফোঁটার আয়োজন করা হয়ে থাকে। এবারও আয়োজন করা হয়েছিল। তবে কোভিড পরিস্থিতির জন্য বেশি ভিড় বাড়ানো হয়নি। করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বিধি মেনেই আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। সেকারণে নেতা নেত্রীদেরও ভিড় ছিল কম।

চা-চক্রে হুঁশিয়ারি
ভাইফোঁটা দেওয়ার আগে সকালে বারাসতে চা-চক্রে গিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সেখানে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে চ্যালেঞ্জ জানিয়ে দিলীপ বলেছেন। যে আসনে দাঁড়াবেন জ্যোতিপ্রিয় সেই আসনেই হারাবে বিজেপি। একই সঙ্গে বাংলাকে গুজরাত করার কথাও ঘোষণা করেছেন তিনি।

পাল্টা হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়
পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দিলীপকে আক্রমণ করে বলেছেন, পাগলের প্রলাব বকছেন দিলীপ ঘোষ। মাথার ঠিক নেই ওনার। একুশের ভোটের আগে বাংলাদেশ থেকে অস্ত্র আমদানি করছে বিজেপি। সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি।












Click it and Unblock the Notifications