বিরোধীরা এবার ঐক্যবদ্ধ না হলে জনগণ ক্ষমা করবেন না, কর্নাটকে জিতে বার্তা অধীরের

এবার বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার বিরোধীরা সঙ্ঘবদ্ধ না হলে জনগণ আমাদের কোনোদিন ক্ষমা করবেন না। কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর জোটের দাবিতে গর্জে উঠলেন লোকসভা কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তিনি বলেন, কর্নাটকের নির্বাচনী ফলই ইঙ্গিত করছে এবার জোট বাঁধার সময় এসেছে। কর্নাটক নির্বাচনের ফলাফলের একদিন পরে রবিবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিরোধীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিরোধীরা এখন এক না হলে দেশের মানুষ তাদের ক্ষমা করবেন না।

কর্নাটকে জিতে বার্তা অধীরের

অধীর আরো বলেন, "আমরা শুরু থেকেই বলে আসছি, বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলে বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না। কর্নাটক ভোটের পরে দেশজুড়ে বিরোধীদের পালে হাওয়া বইতে শুরু করেছে। এবার ঢেউ আসছে বিরোধীদের ভোটবাক্সে। এবার দেশের মানুষ বলতে শুরু করেছে, "প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির দিন শেষ হতে চলেছে।"

অধীরের কথায়, জনগণের ভোট সব সময় একটি দলের জন্য ফিক্সড ডিপোজিটের মতো নির্দিষ্ট থাকে না। বরং মানুষের ভোট, মানুষের মত সময় অনুযায়ী পরিবর্তন হয়। সেটাই হতে চলেছে এবার। গোটা দেশ কর্নাটক নির্বাচনে কংগ্রেসের জয় উদযাপন করছে।

কর্নাটকে জিতে বার্তা অধীরের

অধীর চৌধুরী বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়া যাত্রা দেশরে মানুষের মত পরিবর্তন ঘটিয়েছে। জনগণ পছন্দ করছে রাহুলের গান্ধীর কথা। তিনি যে ভালোবাসা বিলিয়ে দিতে চেয়েছিলেন, মানুষ তা গ্রহণ করেছেন। তাই মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সেই ভোটে কংগ্রেস ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ১৩৬ আসনে জিতে বিপু জয় পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা কর্নাটকের ক্ষমতা দখল করতে চলেছেন। বিজেপি এবার নেমে গিয়েছে ৬৫ আসনে। তার ফলে দক্ষিণ ভারত বিজেপিমুক্ত হয়েছে।

কর্নাটকে জিতে বার্তা অধীরের

আর এই নির্বাচনে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর পর দেশজুড়ে বিরোধী পালে হাওয়া লেগেছে বলে মনে করছেন অধীর চৌধুরী থেকে শুরু করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও অন্যান্যরা। বিরোধীরা এক হতে চাইছে কর্নাটক নির্বাচনের সাফল্য পেয়ে। সঞ্জয় রাউত এদিন ভবিষ্যদ্বাণী করেছেন।

২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করে শিবসেনার উদ্ধব-গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশ্মা শেষ হয়ে গিয়েছে। এবার বিরোধীদের ঢেউ আছড়ে পড়তে চলেছে দেশে। দক্ষিণী রাজ্য কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে কংগ্রেসের জয়ই তার প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+