আরও একটি নতুন ট্রেন চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে
আরও একটি নতুন ট্রেন চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে
বিগত দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হয়েছিল "মৈত্রী" এবং "বন্ধন" নামে দুটি ট্রেন। এবার ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হচ্ছে "মৈত্রী" এবং "বন্ধন" এরপর আরও একটি নতুন ট্রেন চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে। নতুন পালক যুক্ত হচ্ছে পর্যটন ব্যবসাতেও।

আগামী ২৬ শে মার্চ এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন ননস্টপ ট্রেনটি। খুব শীঘ্রই ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন এই ট্রেনটির নামকরণ করার পাশাপাশি টিকিটের মূল্য ধার্য্য করা হবে বলে জানান দু দেশের রেল আধিকারিকেরা।
বিগত দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হয়েছিল "মৈত্রী" এবং "বন্ধন" নামে দুটি ট্রেন। রেল চলাচলের মধ্য দিয়ে দু দেশের মধ্য সুদৃঢ় হয় সম্পর্ক। তবে এবার শুধুমাত্র সম্পর্কই নয়। দুদেশের মধ্যে পর্যটন ব্যবসার উন্নতিসাধনে বিশেষ ভূমিকা নেবে এই নতুন ট্রেন বলে আশাবাদী দুই দেশের রেলমন্ত্রক।
এনজেপিতে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশ ডিআরএম মহম্মদ সহীদুল ইশলাম, ডিআরএম কাটিহার রবিন্দ্রর কুমার বর্মা ও ডিআরএম শিয়ালদহ শৈলেন্দর পি সিং।
বৈঠক শেষে তারা জানান, ১০টি বগি নিয়ে ৯ ঘন্টার নন স্টপ সফর করবে এই ট্রেনটি। আপাতত সপ্তাহে সোম ও বৃহস্পতিবার, এই দুদিন চলবে এই নতুন ট্রেনটি। রেল পরিষেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিক ভাবে লাভবান হবে দু দেশই। অন্যদিকে, এই ভারত এবং বাংলাদেশের মধ্যে এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে উত্তরের পর্যটন শিল্প আরও প্রসারিত হবে বলে মনে করছে পর্যটন বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications