বিধানসভা ভোটের আবহে ৬৯৫ কোটির নির্বাচনী বন্ড বিক্রি গোটা দেশে, তালিকায় শীর্ষে কলকাতা

বিধানসভা ভোটের আবহে ৬৯৫ কোটির নির্বাচনী বন্ড বিক্রি গোটা দেশে, তালিকায় শীর্ষে কলকাতা

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে চলতি বছরের শুরু থেকেই নির্বাচনী বন্ড কেনাবেচায় জোয়ার আসে। কিন্তু নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে কেনাবেচায় নিষেধাজ্ঞা জারির করার আবেদন জানিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সেই আবেদন শুরুতেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় এবার ভোট পর্ব মিটতে দেখা যাচ্ছে প্রায় ৬৯৫ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে গোটা দেশব্যাপী শুধুমাত্র সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আবহে।

আরটিআইয়ে সামনে এল আসল তথ্য

আরটিআইয়ে সামনে এল আসল তথ্য

সম্প্রতি আধিকার আইন মারফত এই বিষয়ে বিশদ তথ্য জানতে চাওয়া হয় স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার কাছে। তারপরেই সামনে আসে আসল তথ্য। তাতেই দেখা যাচ্ছে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময়ে যখন তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম ও পদুচেরিতে পূরো মাত্রায় নির্বাচনী হওয়া বইছে সেই সময়ই এই বিশাল মাত্রার নির্বাচনী বন্ড বিক্রি হয়।

 ১৭৬.১ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি কলকাতায়

১৭৬.১ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি কলকাতায়

এদিকে জানুয়ারিতে বন্ড বিক্রির পরিমাণ ছিল ৪২ কোটির আশেপাশে। এদিকে পরিসংখ্যান বলছে সমথেকে বেশি পরিমাণ ইলেক্টোরাল বন্ড বিক্রি হয় কলকাতা শাখায়। তবে কোন দলের তরফে সব থেকে বেশি নির্বাচনী বন্ড কেনা হয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়নি এসবিআই-র তরফে। সূত্রের খবর, ভোটের আবহে প্রায় ১৭৬.১ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয় শুধুমাত্র কলকাতায়।

 কলকাতার পরেই তালিকায় দিল্লি

কলকাতার পরেই তালিকায় দিল্লি

এদিকে কলকাতার পরেই তালিকায় রয়েছে দিল্লি। সেখানে মোট ১৬৭ কোটি টাকার কাছাকাছি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। চেন্নাইয়ে বিক্রির পরিমাণ ১৪১.৫ কোটি। সেখানে হায়দরাবাদ ও মুম্বইয়ের মতো দুটি শহরেই ৯১ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়। সেখানে শুধুমাত্র গান্ধীনগর শাখায় বিক্রি হয় ১৫ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড।

 কোথায় কত টাকা তোলা হল ?

কোথায় কত টাকা তোলা হল ?

অন্যদিকে জয়পুরে ৫ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। গুয়াহাটিতে ৪.১৫ কোটি ও পানাজিতে ৩ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে বলে খবর। পরিসংখ্যান এও বলছে এর মধ্যে সবথেকে বেশি টাকা তোলা হয়েছে দিল্লিতে। যা মোট বন্ড বিক্রির মোট অর্থরাশির প্রায় অর্ধেক। বাকি টাকার মধ্যে ১১৬ কোটি টাকা তোলা হয় ভুবনেশ্বরে। কলকাতায় তোলা হয় ৫৫ কোটি টাকা। চেন্নাইয়ে ১০৬ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+