ফ্যানেদের সঙ্গে সেলফি, নৈশপার্টিতে উদ্দাম নাচ! পার্টি করেই কী করোনা শিকার নোভাক?
ফ্যানেদের সঙ্গে সেলফি, নৈশপার্টিতে উদ্দাম নাচ! পার্টি করেই কী করোনা শিকার নোভাক?
আশঙ্কা সত্যি করে করোনা আক্রান্ত বিশ্বের এই মুহূর্তে এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। যারপর করোনা সংকটের মাঝে জকোভিচের ঝুঁকিপূর্ণ জীবনযাপনকে কাঠগড়ায় তুলেছে টেনিসদুনিয়া।

সচেতনতা ভুলে ফ্যানেদের সঙ্গে সেলফি
এক ভাইরাল ভিডিতে দেখা গিয়েছে বিশ্ব যখন করোনা নিয়ে সংকটে, হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন তখন সমর্থকদের সঙ্গে সেলফি তুলেছেন নোভাক, এমন কী উদ্দাম নৈশপার্টিও করেন। দিমিত্রভের সঙ্গে বাস্কেটবলও খেলেছেন, বন্ধুদের সঙ্গে ফুটবলও খেলেন।

সামাজিক দূরত্বকে পরোয়া করেননি জকোভিচ
করোনা মহামারিতে বিশ্বজুড়ে সবাই যখন আতঙ্কে তখন সামাজিক দূরত্ববিধি মানা বা মুখে মাস্ক ব্যবহারে গুরুত্ব দেননি টেনিস সুপারস্টার। সার্বিয়ান টেনিস সুপারস্টার তার ফলও হাতেনাতে পেয়েছেন। করোনাকে গুরুত্ব না দেওয়ায় শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম ফিট খেলোয়াড় হওয়া সত্ত্বেও ভাইরাসের থাবা থেকে নিজেকে বাঁচাতে পারলেন না জকোভিচ।

প্রদর্শনীমূলক টেনিস প্রতিযোগিতা আয়োজন করেন
করোনার কারণে টেনিস বন্ধের পর প্রদর্শনীমূলক আদ্রিয়া ট্যুর শুরু করেন নোভাক। বেলগ্রেডে সেই ট্যুরের মাঝে কখনও বাস্কেটবল, কখনও ফুটবল খেলে বেরিয়েছেন।

নৈশপার্টিতে জামা খুলে নাচ
এমন কী নৈশপার্টিতে জামা খুলে উদ্দাম নেচেছেন জকোভিচ। ভিডিওতে করোনা নিয়ে উদ্বেগের মাঝে টেনিস তারকার এমন দায়িত্বজ্ঞানহীন জীবনযাপনের প্রমাণ রয়েছে।

স্ত্রীকেও ঝুঁকির মুখ ফেলেছেন নোভাক
প্রসঙ্গত জকোভিচের আয়োজিত প্রদর্শনীমূলক টেনিস টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয় জনের করোনা ধরা পড়েছে। যার মধ্য়ে গ্রিগর দিমিত্রভ, ভিক্টর ট্রাস্কি, বোরনা করিক ও নোভাক জকোভিচ রয়েছেন। নোভাকের স্ত্রী জেলেনাও কোভিড পসিটিভ।












Click it and Unblock the Notifications