ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার প্রাক্তন চ্যাম্পিয়ন সুইশ তারকার

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সুইশ টেনিস তারকা স্তান ওয়াওরিঙ্কা। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হয়েছিল মার্চে একটি ইভেন্টে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর। তখনই তিনি জানিয়েছিলেন কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার প্রাক্তন চ্যাম্পিয়ন সুইশ তারকার

মার্চে যখন তাঁর অস্ত্রোপচার হয় তখন জানা গিয়েছিল এটা খুব একটা বড় কিছু নয়। তবে এখনও পুরো ফিট না হওয়াতেই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের প্রাক্তন তিন নম্বর টেনিস তারকা। ফরাসি ওপেন শুরু ৩০ মে থেকে। মোনাকোতে রিহ্যাব চলাকালীন নিজের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছেন ওয়াওরিঙ্কা। কিন্তু তাঁর পক্ষে এবারের ফরাসি ওপেন খেলা সম্ভব নয়।

ফরাসি ওপেন থেকে সরলেন প্রাক্তন চ্যাম্পিয়ন সুইশ তারকা

ওয়াওরিঙ্কা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন। ২০১৫ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন। ২০১৬ সালে জেতেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস ওপেন খেতাব। ২০১৭ সালে ফরাসি ওপেন ফাইনালে উঠলেও রাফায়েল নাদালের কাছে পরাস্ত হন ২-৬, ৩-৬, ১-৬ সেটে। ২০১৮-তে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। ২০১৯ সালে কোয়ার্টার অবধি পৌঁছেছিলেন। গত বছর বিদায় নেন তৃতীয় রাউন্ডে।

ফরাসি ওপেন থেকে সরলেন প্রাক্তন চ্যাম্পিয়ন সুইশ তারকা

ফিটনেসজনিত সমস্যায় এবার ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেও উইম্বলডনে অংশ নেবেন ওয়াওরিঙ্কা। গ্রাসকোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম শুরু ২৮ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+