সাগরদিঘিতে হারের ভূত তাড়া করছে! বিরোধীদের ‘কুকুর’ কটাক্ষে তৃণমূলকে পাল্টা বিজেপির

বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক গতদিনেই শিক্ষকদের চোর বলে কটাক্ষ করেছিলেন। এবার কটূ কথার বাণ হানলেন তৃণমূলের শ্রমিক সংগঠের সভাপতি। তৃণমূলের শ্রমিক সংগঠের সভাপতি শ্যামলকুমার দত্ত বিরোধীদের কুকুর বলে আক্রমণ করলেন। বাদ দিলেন না বিজেপি, সিপিএম, কংগ্রেস- কাউকেই।

সাগরদিঘিতে হারের ভূত তাড়া করছে! বিরোধীদের ‘কুকুর’ কটাক্ষে তৃণমূলকে পাল্টা বিজেপির

তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির এই বিতর্কিত মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের নেতার মুখে কুরুচিকর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। গত শুক্রবার ওন্দার পুনিশোল গ্রামে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে এই মন্তব্য করেন।

আইএনটিটিইউসি-র বাঁকুড়া শহর কমিটির সভাপতি শ্যামসুন্দর দত্ত। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয় প্রসঙ্গে বলেন, "'আমরা হেরে গেছি ঠিকই, কিন্তু আমরা বিরোধীদের মুখোশ খুলে দিয়েছি। বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বাম, রাম-সব কুকুরগুলোকে এক করে দিয়েছি। এর নামই তৃণমূল কংগ্রেস।"

তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাঘিনী'র সঙ্গে তুলনা করেন এদিন। তিনি বলেন, সবাই এক হয়ে যাক, কিন্তু 'মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছিলেন, বাঘিনীই থাকবেন'। তাই দিদির হাত শক্ত করতে হবে। তিনি সাধারণ মানুষকে 'দিদি'র হাত শক্ত করে ধরে রাখার আবেদন জানান।

একই সঙ্গে তিনি নব্য তৃণমৃলের জন্ম হয়েছে দাবি করে বলেন, 'এই তৃণমূল সেই তৃণমূল নয়, যারা লুঠপাট করে তৃণমূল তথা 'দিদি'র বদনাম করেছে। তৃণমূল এখন নতুন রূপে আবির্ভুত হয়েছে। যারা কুকাজ করেছিল, তারা এখন কেউই তৃণমূলের সঙ্গে নেই বলে তিনি দাবি করেন।
বাংলার শাসকদলের শ্রমিক সংগঠনের নেতার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এ প্রসঙ্গে বলেন, 'সাগরদিঘিতে গোহারা হারার পর তৃণমূলের আর মাথার ঠিক নেই। ওঁরা যাই বলুন ওদের শেষের শুরু হয়ে গিয়েছে। এই তো সবে ট্রেলার শুরু, ছবি এখনো বাকি আছে।

তিনি বলেন, তৃণমূলের বাঘ এখন দিল্লিতে খাঁচাবন্দি। আর বাঘিনীর কী অবস্থা হবে তা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। আদি-নব্য বলে কিছু নয়, তৃণমূলে টাকা চুরির প্রতিযোগিতা চলছে বলে তিনি দাবি করেন। এখন তা ইডির স্ক্যানারে চলে এসেছে। কেউ আর পার পাবেন না। সব সত্যি সামনে আসবে।

একদিন আগেই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ান তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। ডিএ নিয়ে যৌথ মঞ্চের আন্দোলনকে কটাক্ষ করে রাজ্যের শিক্ষকদের পরোক্ষে 'চোর' বলেন বাঁকুড়া জেলা তৃণমূলের অঘোষিত নাম্বার ওয়ান 'দিদির দূত' অরূপ চক্রবর্তী। তৃণমূলে কু-কথার লড়াই চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+