'ঘরে ঘরে বিষ ছড়াচ্ছে আরএসআসa', জনতার মন ফেরাতে কোন টোটকা দিলেন তৃণমূল নেতা

'ঘরে ঘরে বিষ ছড়াচ্ছে আরএসআসa', জনতার মন ফেরাতে কোন টোটকা দিলেন তৃণমূল নেতা

জনসংযোগ বাড়াতে বিজেপি নেতা কর্মীরা বাড়ি ঘুরছেন। এবার সেই পথে হাঁটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি একুশের ভোটের আগে জনসংযোগ বাড়াতে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেছেন। তিনি বলছেন মানষ রাগে গালি গালাজ করলেও সেটা চুপ করে শুনে তাঁদের বোঝাতে হবে। একুশের ভোটে আম জনতার সমর্থন আদায়ে কোনও কসুর করতে চায় না শাসক দল।

 জনসংযোগে জোর

জনসংযোগে জোর

একুশের ভোেটর আগে দলের নেতাকর্মীদের জন সংযোগ বাড়ানোর জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ঘায়েল করতে এবার সেই পথেই দলীয় কর্মীদের হাঁটার পরামর্শ দিলেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ গড়ে তোলার জন্য দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি।

 বিজেপি চাপ বাড়াচ্ছে

বিজেপি চাপ বাড়াচ্ছে

লোকসভা ভোটের আগে থেকেই পুরুলিয়ায় শাসক দলের ঘাড়ে শ্বাস ফেলছে বিজেপি। বিজেপির জন সমর্থন পুরুলিয়া বাঁকুড়ায় বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভা ভোটেই তা দেখা গিয়েছে। একুশের ভোটে এবার তাই জনসমর্থনের মোড় ঘোরাতে কোমর কষলেন তৃণমূল তৃণমূল জেলা সভাপতি। দলীয় কর্মীদের চাঙ্কা করতে কর্মিসভা করেন তিনি। সেখানেই জনসমর্থন পাওয়ার টোটকা বাতলে দিয়েছেন নেতা।

 বাড়ি বাড়ি যান

বাড়ি বাড়ি যান

পুরুলিয়ায় দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,' ঘরে ঘরে আরএসএস বিষ ঢালছে। এর মোকাবিলা করতে হলে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। তাঁরা গালাগালি দিলেও চুপ করে শুনতে হবে। বোঝাতে হবে মানুষকে। যা ভুল হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। তবেই তাঁরা কাছে টেনে নেবে।'

 একুশের ভোটের প্রস্তুতি

একুশের ভোটের প্রস্তুতি

একুশের ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। তৃণমূলের এই কর্মিসভাই বলে দিচ্ছে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল। যদিও গতকালের নবান্ন অভিযানে জনসমর্থনের আস্ফালন ঘটিয়েছে শাসক দল বিজেপি। কিন্তু তাতে পাল্টা আস্ফালন দেখাতে দলীয় নেতাদের দের মন্ত্র বলে দিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+