আলিবাবা তার ৪০ চোরকে নিয়ে ওন্দায় আসছেন! অভিষেককে একহাত সৌমিত্রের

পঞ্চায়েত নির্বাচন বাংলার দুয়ারে কড়া নাড়ছে। তাই আগেভাগেই জেলা সফরে বেরিয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি সভা করে এসেছেন আলিপুদুয়ার থেকে। এবার তাঁর টার্গেট বাঁকুড়া। বাঁকুড়ায় অভিষেকের সভার আগে তাঁকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ সোমবার বাঁকুড়ার ওন্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আলিবাবা তার ৪০ চোরকে নিয়ে ওন্দায় আসছেন।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তিনি এই ভাষায় কটাক্ষ করলেন। তবে এখানেই শেষ নয়, তিনি ক্রাসার বন্ধ, বালি পাচার, নিয়োগ দুর্নীতি নিয়েও তোপ দাগেন।

Soumitra Khan

সৌমিত্র বলেন, বাঁকুড়ায় আসুন, কিন্তু এখানে এসে আপনাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে, শালতোড়ায় ক্রাসার বন্ধ কেন, তিনশো টাকার বালি তিন হাজার টাকায় কিনতে হবে কেন, নিয়োগ দূর্ণীতিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলদের সঙ্গে আপনার কী সম্পর্ক, ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে?

তিনি এদিন 'আলিবাবা ও ৪০ চোরে'র কটাক্ষ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা ভাইপো বলে তোপ দাগেন। তিনি বলেন, কোটি কোটি টাকা তাঁর শ্যালক ও শ্যালিকার নামে চলে যাচ্ছে কী করে, তার জবাব 'কয়লা ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।

Soumitra Khan

প্রসঙ্গত, আগামী বুধবার ওন্দায় দলীয় এক সভায় উপস্থিত থাকার কথা তৃণমৃলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে সৌমিক্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। ওন্দার সভার আগে রাজনৈতিক উত্তার বাড়িয়ে দিলেন সৌমিত্র। এখন দেখার সভায় সেদিনের বক্তব্যে অভিষেক কী জবাব দেন বিষ্ণুপুরের সাংসদকে।

Abhishek Banerjee

অভিষেকের সভার পরে বিজেপি পাল্টা সভা করার পরিকল্পনা করেছে। সৌমিত্র খাঁ এ বিষয়ে জানান, আগামী ১৭ এপ্রিল ওন্দাতেই সভা করবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইদিন তিনি শাসকদলের বক্তব্যের যাবতীয় জবাব দেবেন বলেও জানান সৌমিত্র।

শুধু বিজেপি নয়, তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হল এসএফআই। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুয়ূখ বিশ্বাস বলেন, সোমবার সংগঠনের এক কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ায় এসেছেন তিনি। তার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়ূখ বলেন, বাংলায় কোনো কাজ নেই, সর্বক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে। ইডি-সিবিআই প্রকৃত অপরাধীদের ধরতে পারছে না।

একইসঙ্গে এদিন তিনি বলেন, মানুষ যখন ষড়যন্ত্রের বিরুদ্ধে জাগছেন, তখন জাতপাত, ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। আগে যে জিনিস ছিল না, এখন সেটাই হচ্ছে বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+