বর্ধমানে বেপরোয়া গাড়ির বলি গভীর ঘুমে আচ্ছন্ন অসহায় দুই ফুটপাতবাসী
বর্ধমানে বেপরোয়া গাড়ির বলি গভীর ঘুমে আচ্ছন্ন অসহায় দুই ফুটপাতবাসী
বর্ধমানে বেপরোয়া গাড়ির বলি হল অসহায় দুই ফুটপাতবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন মোড়ে ওভারব্রিজের নিচে। বর্ধমান থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে। শনিবার জেলা পুলিশের কর্তারা ঘটনাস্থলে তদন্তে যান।

স্থানীয়রা জানান, উড়ালপুলের নিচে বেশ কয়েকজন ফুটপাথবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রেলের পুরনো ওভারব্রিজ হয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া একটি চারচাকা উড়ালপুলের নীচে শুয়ে থাকা দুই ফুটপাথবাসীকে পিষে দেয়। তারপর ওই গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে নবাবহাটের দিকে গতি বাড়িয়ে চলে যায়। দুর্ঘটনার পর অন্য ফুটপাতবাসীরা দেখেন এক জন বৃদ্ধ ও এক মহিলার মাথার উপর দিয়ে গাড়িটি চলে গেছে। এছাড়াও অন্য আরও একজন জখম হয় বলে তারা বলেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, 'রাতে শুয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনতে পাই। তারপর দেখি একটা চারচাকা গাড়ি নবাবহাটের দিকে চলে যাচ্ছে। পরে বুঝতে পারি, ওই গাড়িটাই দু'জনকে চাপা দিয়েছে।' দুর্ঘটনাগ্রস্ত সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। ফুটপাথবাসীরা যদিও মৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি।












Click it and Unblock the Notifications