কাটোয়ায় সোনার দোকানে কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ
কাটোয়ায় সোনার দোকানে কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ
ক্রেতা সেজে সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লোপাটের অভিয়োগ। সোমবারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ার দাঁইহাট বাজারের একটি সোনা-রুপোর গহনার দোকানে।

জানা গেছে, এদিন সকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ দুই ব্যক্তি বাইকে চড়ে তার দোকানে আসে ক্রেতা সেজে। দোকানের মালিক গণেশচন্দ্র দাস জানান, 'দু'জনের মধ্যে একজন দোকানের দরজার কাছে টুলের উপর এসে বসে পড়ে৷ অপরজন তার কাছে এসে মাদুলি দেখাতে বলে। মাদুলি দেখানোর পর সে কানের দুল দেখতে চায়৷ তখন আমি একটা দুলের প্যাকেট বের করি।
তাতে ১৬ জোড়া সোনার দুল ছিল।এরপর ওই ব্যক্তি লকেট দেখাতে বললে আমি কানের দুলের প্যাকেটটি দোকানের শোকেসের উপর রেখে পিছু ফিরে লকেট বের করছিলাম। কিন্তু তার আগে ওই ব্যক্তি টাকার একটি বাণ্ডিল টেবিলের উপরে রেখে দিয়েছিল৷ আমি লকেট বের করার আগেই সে লুকিয়ে দুলের প্যাকেটটা টাকায় বাণ্ডিলের সঙ্গে রেখে নিজের প্যান্টের পকেটে ভরে নেয়। বিষয়টা বুঝতে পেরে আমি চিৎকার করে উঠি। ততক্ষণে বাইক নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক।
পরে দোকান মালিক বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে ওঠলে স্থানীয়রা ওই দুই দুষ্কৃতী ধরার চেষ্টাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications