ফসলের ক্ষতিপূরণের দাবিতে ভাতারে বিডিও অফিসের সামনে বিক্ষোভ

ফসলের ক্ষতিপূরণের দাবিতে ভাতারে বিডিও অফিসের সামনে বিক্ষোভ

জমিতে পাকা ধান গাছ কেটে রেখে দিয়েছিল চাষিরা। কিন্তু চ্যানেল থেকে জল ঢুকে প্লাবিত এলাকা। ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তাই ক্ষতি হয়ে যাবে ফসলের ক্ষতিপূরণের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখিয়ে স্মারকলিপি জমা দিলেন ভাতারের চাষিরা।

ফসলের ক্ষতিপূরণের দাবিতে ভাতারে বিডিও অফিসের সামনে বিক্ষোভ

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভাতার ব্লকে আমন ধান কাটার কাজ চলছে। কিছু চাষি হারভেস্টর মেশিনে ধান কাটলেও অনেকে এখনও সাবেকি প্রথায় কাস্তে দিয়ে ধান গাছ কেটে জমিতে রেখে দিচ্ছেন। পরে ধান গাছ শুকানোর পর আঁটি বেঁধে খামারে এনে ঝাড়ার কাজ করা হচ্ছে। চাষিরা জানিয়েছেন, ভাতার ব্লকের মাহাচান্দা, ভাতার, আমারুন-১ , আমারুন-২ , বড়বেলুন-১, বড়বেলুন-২ প্রভৃতি অঞ্চলের বহু চাষি ধান গাছ কেটে জমিতে রেখে দিয়েছিলেন। সপ্তাহ খানেক আগে ক্যানেল থেকে হঠাৎ জল চলে আসে। ফলে প্লাবিত হয় কয়েক'শ বিঘা ধানজমি। এতে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের।

ওই সমস্ত ক্ষতিগ্রস্থ চাষি এদিন ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হন। শুক্রবার বিকেলে এই নিয়ে ভাতার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা করল বিজেপির এই কৃষক সংগঠন। পরে সংগঠনের তরফ থেকে ভাতারের বিডিওকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার কিষাণ মোর্চার সভাপতি সভাপতি দেবাশীষ সরকার, ভাতারের ৩৪ নম্বর মন্ডলের সভাপতি সুচিস্মিতা হাটি , ৩৩ নম্বর মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা প্রমুখ। কৃষকদের অবিলম্বে ক্ষতিপুরনের ব্যাবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কৃষক সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+