হেস্টিংসে হামলার জের, এবার কেন্দ্রীয় নিরাপত্তা সাংসদ সুনীল মণ্ডলকেও, তৎপর বিজেপি

হেস্টিংসে হামলার জের, এবার কেন্দ্রীয় নিরাপত্তা সাংসদ সুনীল মণ্ডলকেও, তৎপর বিজেপি

হেস্টিংেস বিজেপির কার্যালয়ে ঢোকার মুখে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংসদ সুনীল মণ্ডল। তাঁর গাড়ি আটকে গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই তৎপর হন অমিত শাহ। সেই ঘটনার সাতদিনের মধ্যে সুনীল মণ্ডলকে বিশেষ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁকে ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংসদের বর্ধমানের বাড়িতে সিআরপিএফ মোতায়েন থাকতে দেখা গিয়েছে।

সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা

সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা

হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে আক্রান্ত হন সদ্য বিজেপিতে যোগদানকারী তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মণ্ডল। বিজেপির পার্টি অফিসের সামনে তাঁর গাড়ি থামিয়ে চড়াও হন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীরা সুনীল মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যান পার্টি অফিসে। তার পরেই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পক্ষ থেকে লিখিত রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। তারপরেই সুনীল মণ্ডলকে ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়। তাঁর বর্ধমানের বাড়িতে নিরাপত্তায় দেখা গিয়েছে সিআরপিএফ জওয়ানদের।

সুনীলের উপর হামলা

সুনীলের উপর হামলা

শুভেন্দু অধিকারীর হাত ধরেই অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল। তবে সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি। এক বছরের মধ্য সুনীলের এই দলত্যাগ মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। হেস্টিংসে তাঁর গাড়ির উপর হামলার ঘটনাকে তাঁই দলের লোকেদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেন সৌগত রায়। হেস্টিংসে নজিরবিহীন ভাবে বিজেপির পার্টি অফিসের সামনে সুনীল মণ্ডলের গাড়ি থামিয়ে তাণ্ডব চালিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা।

অমিতকে নালিশ

অমিতকে নালিশ

সুনীল মণ্ডলের উপর তৃণমূল কংগ্রেস কর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা করে পুরো ঘটনা দিল্লিতে অমিত শাহকে ফোন করে জানিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। অমিত শাহ কৈলাশকে লিিখত আকার সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লিখিত রিপোর্ট পাঠায় বিজেিপ। একই সঙ্গে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

 ফুঁসছে তৃণমূল

ফুঁসছে তৃণমূল

সুনীল মণ্ডলের উপর হামলার ঘটনা দলের কর্মীদের বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। তিনি উল্টে দাবি করেছেন যেখানে যেখানে সুনীল যাবেন সেখানে সেখানে বিক্ষোভ হবে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এঁরা। এঁদের এটাই প্রাপ্তি ছিল বলে তীব্র আক্রমণে বিঁধেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সুনীলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইনত ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিলেন সৌগত রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+