কেন্দ্রীয় বাহিনীর সীমনেই দিলীপের রোড শোয়ে ধুন্ধুমার, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, চরম উত্তেজনা এলাকায়
কেন্দ্রীয় বাহিনীর সীমনেই দিলীপের রোড শোয়ে ধুন্ধুমার, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, চরম উত্তেজনা এলাকায়
বর্ধমানের রসিকপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শোয়ে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি। পার্টি অফিস সংলগ্ন দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির মিছিল থেকেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রসিকপুরে।

তুঙ্গে প্রচার বর্ধমানে
১৭ এপ্রিল ভোট বর্ধমানে। তার আগে প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। বর্ধমানের রসিকপুরে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর সামনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

দিলীপ ঘোষের রোড শোয়ে উত্তেজনা
বর্ধমানের রসিকপুরে দিলীপ ঘোষের রোডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দিলীপ ঘোষের রোড শো থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিজেপি কর্মী সমর্থকরা রসিকপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। লাঠি বাঁশ নিয়ে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পার্টি অফিস সংলগ্ন বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির মিছিল থেকে ইট বৃষ্টি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের।

এলাকায় তুমুল উত্তেজনা
বিজেপি নেতা কর্মীরা হামলা চালানোর পর এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। রসিকপুর মোড়ে অবরোধ শুরু করেছেন তাঁরা। এই রাস্তাটি হাসপাতাল যায়ার মূল রাস্তায়।তারপরে অবরোধ করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই রসিকপুরেই কয়েকদিন আগে বমা বিস্ফরণে এক শিশুর মৃত্যু হয়েছিল।

দিলীপ ঘোষকে নোটিস
কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দিলীপ ঘোষকে শো-কজ করেছে নির্বাচন কমিশন। আগামিকাল সকাল ১০টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। কোচবিহারের গুলি চালানোর ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আরও শীতলকুচি ঘটবে। তাই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই পদক্ষেপ করে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications