আম্ফানে দুর্নীতির অভিযোগে কালনায় বিডিও অফিস ঘেরাও
আম্ফানে দুর্নীতির অভিযোগে কালনায় বিডিও অফিস ঘেরাও
স্বজনপোষণের অভিযোগে এবং আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ অর্থ, ক্ষতিপূরণের দাবি ও ত্রাণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে সোমবার কালনা ১ ও ২ ব্লকের বিডিও অফিস ঘেরাও করলেন কালনার বিজেপি নেতৃত্ব।

অভিযোগ, আম্ফানের মতো ঝড়ে বহু মানুষের ক্ষতিগ্রস্ত হলেও এখনও অনেকেই সেই ক্ষতিপূরণ পাননি। রাজ্য সরকার পাঁচ লক্ষ পরিবারকে কুড়ি হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। বরং এই নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে।
আম্ফানে তৃণমূল প্রভাবিত মানুষরা ক্ষতিপূরণ পেলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা। তাই আম্ফানের ক্ষতিপূরণ দিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগে এদিন এই কর্মসূচি করে বিজেপি। এই দিনের এই ডেপু্টেশনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক সুদীপ্ত রায়, জেলা সম্পাদিকা মৌসুমী মন্ডল, মন্ডল সভাপতি সত্যরঞ্জন বারুই, অভিজিৎ চাল, কৃষ্ণ মহাজন, সুভাষ পাল ছাড়াও অন্যান্য নেতৃত্ব।
সোমবার পূর্ব বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুর থেকে পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক মিছিল করে বিডিও অফিসে যান ও চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। অন্যদিকে কালনা ২ বিডিও অফিসে বিজেপির মন্ডল সভাপতি সুভাষ পালের নেতৃত্বে একই দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।












Click it and Unblock the Notifications