মন্ত্রীত্ব হারানোর পরে নীরবতা ভাঙলেন বাবুল সুপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

সম্প্রতি মোদী (narendra modi) মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রীত্ব হারিয়েছিলেন গত সাত বছর মন্ত্রী থাকা বাবুল সুপ্রিয় (babul supriyo)। যা নিয়ে জল্পনা তৈরি হয়। এদিন অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের সামনে এ

সম্প্রতি মোদী (narendra modi) মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রীত্ব হারিয়েছিলেন গত সাত বছর মন্ত্রী থাকা বাবুল সুপ্রিয় (babul supriyo)। যা নিয়ে জল্পনা তৈরি হয়। এদিন অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের সামনে এলেন তিনি।

 মন্ত্রীত্ব হারানোর পরে নীরবতা ভাঙলেন বাবুল সুপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

মন্ত্রীত্ব হারানোর পরে বাবুল সুপ্রিয় টুইটারে মুকুল রায় ও তৃণমূলকে ফলো করতে শুরু করেন। যা নিয়ে আরও জল্পনা ছড়ায়। কেননা মন্ত্রীপদ হারানোর পরে দিলীপ ঘোষের মন্তব্য যে ভালো ভাবে নেননি, সে তার ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই সময়ই বাবুল সুপ্রিয়র আসানসোলের বৈঠকে না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, উনি সময় মতো থাকেন। তারপরেই দিলীপ ঘোষ বলেন, উনি মন্ত্রীত্ব থেকে মুক্তি পেয়েছেন, এবার তাদের সঙ্গে কাজ করবেন। সঙ্গে টুইটারে তৃণমূল ও মুকুল রায়কে ফলো করা সম্পর্কে তিনি বলেছিলেন, টুইটারে ফলো করা ভালো। তবে অন্যরকম ফলো না করাই ভালো।

প্রসঙ্গত, বাবুলকে ইস্তফা দিতে বলার পরে মুখ খুলেছিলেন আসানসোলের সাংসদ। ৮ জুলাই রাজ্যের নতুন মন্ত্রীদের অভিনন্দন জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন তিনি। ১১ জুলাই করা ফেসবুক পোস্টে বাবুল বলেছিলেন, বাতাসে প্রচুর গুজব ভেসে বেড়াচ্ছে। তাকে নিয়ে অনেকেই প্রতিক্রিয়া, ট্রোল, গালাগালি করতে দৌড়চ্ছে। সেসবকে প্রশ্রয় না দিতে অনুরোধ করেছিলেন বাবুল। মধ্যে দীর্ঘদিন বাবুল সুপ্রিয়কে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি।

এরপর মঙ্গলবার ফেসবুকে এবং বুধবার টুইটারে আসানসোলবাসীর উদ্দেশে পোস্ট করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেছেন করোনা পরিস্থিতিতে অনিবার্ষ কারণবশত এমপিল্যাড ফান্ডেরক কাজ একবছর বন্ধ থাকার পরে আবার শুরু হতে চলেছে। তিনি আরও উল্লেখে করেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের অনুরোধমতো আসানসোলের বিভিন্ন অঞ্চলে তিন কোটি অষ্টআশি লাখ আশি হাজার টাকার কাজ তাঁর সাংসদ তহবিল থেকে মঞ্জুর করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+