শুভেন্দু সমর্থনে পোস্টার ঘিরে জল্পনা নদিয়ায়, তৃণমূলের অভ্যন্তরে চাঞ্চল্য
শুভেন্দু সমর্থনে পোস্টার ঘিরে জল্পনা নদিয়ায়, তৃণমূলের অভ্যন্তরে চাঞ্চল্য
শুভেন্দু অধিকারীর সমর্থনে জনসভার পোস্টার ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে নদীয়া জেলা জুড়ে। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূলের অভ্যন্তরে।

'১০ নভেম্বর নন্দীগ্রাম চলো সমাজসেবী শুভেন্দু অধিকারীর ডাকে, আমরা দাদার অনুগামী।' নদীয়া জেলার কৃষ্ণনগর শহর সহ বেথুয়াডহরী, রানাঘাট,চাকদাহ প্রভৃতি বিভিন্ন এলাকার ছড়িয়ে পড়েছে এই ফ্লেক্স ও পোস্টার। মূলত যা ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে জেলা জুড়ে।
গোষ্ঠীদ্বন্দ্ব সহ সমান্তরাল নেতৃত্ব উঠে আসার বহিঃপ্রকাশে এই ফ্লেক্স বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
কিন্তু এনিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে জেলা নেতৃত্বের তরফে জানান হয়, 'তৃণমূলে দাদার অনুগামী বলে কিছু হয়না, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলে তারই অনুগামী, যারা তৃণমূল কংগ্রেস দলটি করে তাদের এর বাইরে দ্বিতীয় কোনও পরিচয় নেই। তবে এই ধরনের পোস্টার যদি কোথায়ও লাগানো হয়ে থাকে যাবে নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে কেউ লাগায়নি।
ব্যক্তিগতভাবে কারো কাউকে ভালো লাগতে পারে কিংবা সুসম্পর্ক থাকতেই পারে তবে সেক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত পর্যায়ের দল তার দায় নেবে না। তবে এধরনের কাজ আমাদের দলের মধ্যে থেকে করতে পারে না, নিশ্চিতভাবে তৃণমূলে বিভাজন সৃষ্টির প্রয়াসে বিজেপি দলের কুকীর্তি ও হতে পারে।












Click it and Unblock the Notifications