কোলের সন্তানকে নিজের হাতে শেষ করার অভিযোগ মায়ের বিরুদ্ধে
কোলের সন্তানকে নিজের হাতে শেষ করার অভিযোগ মায়ের বিরুদ্ধে
দেড়মাসের সন্তানকে নিজের হাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির বাথরুমের নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ দায়ের হয়েছে পরিবারের তরফে। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর থানার সারগাছির রঘুনাথপুরের ঘটনার বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
খবর দেওয়া ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগের বয়ান অনুযায়ী গত বছর পাঁচেক আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বিভাস মণ্ডলের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত চৈতালি মণ্ডলের। এরপর গত মাস কয়েক আগে সন্তান প্রসব হতে দফরপুরে নিজের বাবার বাড়িতে আসে চৈতালি মন্ডল। সেখানে মাস দেড়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে।
এরপর শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজে হাতে শিশুটিকে খুন করে বলে অভিযোগ। তবে সঠিক কী কারণে এই মানসিকতা বা খুন বিষয়টি এখনো রয়েছে ধোঁয়াশায়। অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications