৫ মিনিটের দমকা ঝড়ে লন্ডভন্ড এলাকা, প্রাক বর্ষার বৃষ্টি চলাকালীন বিপর্যস্ত বাংলা

৫ মিনিটের দমকা ঝড়ে লন্ডভন্ড এলাকা, প্রাক বর্ষার বৃষ্টি চলাকালীন বিপর্যস্ত বাংলা

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল নদিয়ার রানাঘাটের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে একাধিক বাড়ির ক্ষতি হয়। ঘরের উপর গাছ পড়ে যায়। উড়ে যায় টিনের চাল। বিদ্যু্তের খুঁটি ভেঙে, তার ছিঁড়ে লন্ডভন্ড পরিস্থিত রানাঘাটের। বিদ্যুৎহীন রামনগর গ্রামের বিস্তীর্ণ অংশ।

ঝড়ের দাপটে বিধ্বস্ত রানাঘাটের রামনগর

ঝড়ের দাপটে বিধ্বস্ত রানাঘাটের রামনগর

ঝড়ের দাপটে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রানাঘাটের রামনগর গ্রাম। এই এলাকা মূলত তাঁতশিল্পের উপর নির্ভরশীল। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যন্ত্রচালিত তাঁত কারখানাগুলি। এখনও বর্ষা আসেনি বঙ্গে। প্রাক বর্ষার পূর্বাভাস ছিল। কিন্তু তার সঙ্গে যে এমন ঝড়ের উদ্ভব হবে, টের পাওয়া যায়নি।

নদিয়ার রানাঘাটের এই ঝড়ও কি ইয়াসের প্রভাবে

নদিয়ার রানাঘাটের এই ঝড়ও কি ইয়াসের প্রভাবে

শুধু নদিয়ার রানাঘাটের রামনগর এলাকা নয়, বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় ঝড় হয়েছে। ঝড় হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও। ইয়াসের আগে-পরে এমনই কিছু আঞ্চলিক ঝড় তৈরি হচ্ছে, যার জেরে প্রভূত ক্ষতি হচ্ছে এলাকার। ইয়াস আছড়ে পড়ার আগে টর্নোডো হানা দিয়েছিল উত্তর ২৪ পরগনার হালিশহর, বীজপুকর, নদিয়ার ব্যান্জেল, চুঁচুড়ায়। এবার নদিয়ার রানাঘাটের এই ঝড় ইয়াসের প্রভাবে কি না খতিয়ে দেখা হচ্ছে।

প্রাক বর্ষার বৃষ্টির মধ্যেও ঝড়ের সম্ভাবনা

প্রাক বর্ষার বৃষ্টির মধ্যেও ঝড়ের সম্ভাবনা

আগামী তিনদিন রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

সাগরের দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে

সাগরের দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় হতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে সাগরের দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকে পড়ছে। তারই জেরে এই বৃষ্টিপাত হবে। এরই মধ্যে কেরলে মৌসুমি বায়ু ঢুকছে ৩ জুন। ফলে ভারতের মূল ভু-খণ্ডে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+