টোকিও অলিম্পিক্সের আগে ধাক্কা, ভারতীয় অ্যাথলিটদের দায়িত্বপ্রাপ্তই করোনায় প্রয়াত
টোকিও অলিম্পিক্সের আগে ধাক্কা ভারতীয় অ্যাথলিটদের। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান ডা. অরুণ কুমার মেন্ডিরাট্টা করোনায় প্রয়াত হলেন। দিল্লির এক হাসপাতালে এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

Dr. Arun Kumar Mendiratta's selfless contribution to sports will be fondly remembered. #RIP💙#TeamIndia🇮🇳 pic.twitter.com/T2aaKsLg2z
— Team India (@WeAreTeamIndia) May 21, 2021
অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল্লে জে সুমারিওয়ালা শোক প্রকাশ করে বিবৃতিতে লিখেছেন, বয়স ভাঁড়ানো ও ডোপিং রোধে মেন্ডিরাট্টা অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। মূলত তাঁরই উদ্যোগে চালু হয়েছিল নো-নিডলস পলিসি। অ্যাথলেটিক্স মহলে মৃদুভাষী ডা. মেন্ডিরাট্টার অভাব অনুভূত হবে।
I am deeply saddened inform about the demise of Dr Arun Mendiratta. He was associated with AFI as Chairman of the Medical Commission & served on Asian Athletics Assn. for over 25 years. On behalf of our AFI family I convey our condolences to the bereaved family- @Adille1 pic.twitter.com/3MPP30l3PS
— Athletics Federation of India (@afiindia) May 21, 2021
উল্লেখ্য, অরুণ কুমার মেন্ডিরাট্টাকে টোকিও অলিম্পিক্সে চিফ মেডিক্যাল অফিসার হিসেবে নিযুক্ত করেছিল ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। বিভিন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক্সে এর আগেও তিনি ভারতীয় দলের সঙ্গে গিয়েছেন। অ্যাথলিটদের কাছেও ছিলেন সমান জনপ্রিয়। এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও তিনি ২৫ বছরের বেশি সময় ধরে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনও শোকপ্রকাশ করেছে। আইওএ-র শোকবার্তায় লেখা হয়েছে, এশিয়ান অ্যাথলেটিক্স ও ভারতীয় ক্রীড়াক্ষেত্রে স্পোর্টস মেডিসিন ও ডোপিং নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি যে ভূমিকা পালন করেছেন তা অবিস্মরণীয়।
Deeply pained to learn about the demise of our team doctor Dr. Arun Mehandirata, he helped me a lot during Commonwealth Games 2018 and Asian Games 2018. He lost his battle against Covid-19 this morning. We all will miss Arun sir. May his soul rest in peace. pic.twitter.com/mP8JxrZ79X
— Hima (mon jai) (@HimaDas8) May 21, 2021
অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ডা. অরুণ কুমার মেন্ডিরাট্টা বয়স ভাঁড়ানো ও ডোপিং রোধে খুব সক্রিয় ছিলেন। এ ব্যাপারে সচেতনতামূলক প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি তিনি জাতীয় জুনিয়র ও যুব চ্যাম্পিয়নশিপগুলিতে নিজে উপস্থিত থাকতেন। সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন দিল্লির এক হাসপাতালে।












Click it and Unblock the Notifications