শুভেন্দু খেল দেখাবেন ২০২৪-এর লোকসভায়, নিজেই স্পষ্ট করলেন কোন কোন আসন টার্গেট
পঞ্চায়েত ভোট নয় শুভেন্দু অধিকারীর অপেক্ষা করে আছেন ২০২৪-এর লোকসভা ভোটে জন্য। নিজেই জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারী খেল দেখাবেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে দিলেন আসন্ন লোকসভা ভোটে কোন কোন আসন তাঁর টার্গেট রয়েছে।
শুভেন্দু অধিকারীর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, মনে করবেন আমি কিছু জানি না। সরকারের সব খবরই আছে আমার কাছে। আবারও তারিখ দিয়ে তিনি ভবিষ্যতের কথা জানিয়ে দেন। শুভেন্দু বলেন, আগামী ২ মে পঞ্চায়েত ভোট ঘোষণা করবে রাজ্য সরকার!

তিনি আরও বলেন, আরও খবর রয়েছে আমরা কাছে। রাজ্য সরকার এবার এক দফায় ভোট করাবে। এবং পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে। যাতে রক্তগঙ্গা বয়ে যায় বাংলায়, তার ব্যবস্থা করছেন ভাইপোর একমাত্র পিসি ' লেডি কিম'। এরপর তিনি পঞ্চায়েত ভোট ছেড়ে লোকসভা প্রসঙ্গে চলে যান।
তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, আপনি প্রায়শই বলেন, এক জেলার চাকরি অন্য জেলায় দেওয়া হয়েছে! কই একটা নাম দেখান তো! যদি একটা নাম দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। জোর গলায় তিনি বলেন, "আমি বিরোধী দলনেতা বলছি। রাজনীতি ছেড়ে দেব। হাজরা মোড়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইব।"

তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জেনে রাখবেন, বিধানসভার নিরিখে কাঁথিতে ৫০ হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি। পঞ্চায়েতে আপনি জোর করে জিততে চাইছেন। কিন্তু তার ফল ভালো হবে না। আপনাকে আমি খেলা দেখাব লোকসভা ভোটে।
শুভেন্দু স্পষ্ট করে জানিয়ে দেন, এবার আরামবাগ ও ঘাটাল ছিনিয়ে নেব তৃণমূলের থেকে। আর তমলুক দেড় লাখে জিতব। কাঁথিতে জিতব ৩ লাখের বেশি ভোটে। চেষ্টা করে দেখুন আটকাতে পারেন কি না। আমি চ্যালেঞ্জ দিলাম জিতবই। লোকসভা ভোটে খেল দেখাবেন তিনি।

নন্দীগ্রাম নির্বাচনে শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিতর্কিত জয়ের পর থেকেই পূর্ব মেদিনীপুরকে টার্গেট করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন করে ঘূঁটি সাজিয়েছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের লক্ষ্য শুভেন্দুর গড়ে বিজেপিকে ধরাশায়ী করতে। তৃণমূল যখন নন্দীগ্রামের হারকে মিত্যা প্রতিপন্ন করতে তৎপর, তখন শুভেন্দু ঘূঁটি সাজাচ্ছেন লোকসভা ভোটের জন্য। তিনি চাইছেন তৃণমূলকে লোকসভা নির্বাচনে ধরাশায়ী করতে।












Click it and Unblock the Notifications