পয়লা বৈশাখ কাটাতে দিঘা যাচ্ছেন? সাবধান! সতর্ক করে বিশেষ মাইকিং জেলা প্রশাসনের
শুক্রবার থেকেই ছুটি পড়ে গিয়েছে। অনেকেই ভেবে ফেলেছেন ছুটি কাটাতে দিঘায় যাবেন। আগামী কাল পয়লা বৈশাখ। বাংলা বছরের নতুন দিনটা একটু অন্যভাবে কাটাবেন ভাবছেন। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে দেবে একটি খবর। দিঘা জুড়ে এখন হুলুস্থূল কাণ্ড চলছে। সৈকতে মাইকিংয়ে ব্যস্ত পুলিশ।
পয়লা বৈশাখের ছুটিটা দিঘায় কাটাবেন বলে যাঁরা ভেবেছেন। তাঁরা খুব সাবধান। সেখানকার আবহাওয়া একেবাই ভাল নেই। অনেকে হয়তো ভাববেন গরম থেকে তো বাঁচা যাবে। সুমুদ্র হয়তো কিছুটা স্বস্তি দেবে। কিন্তু তাঁদের জন্য দুঃসংবাদই দিয়েছে আবহাওয়া দফতর। স্বস্তি মেলাতো দূরের কথা দিঘায় গেলে এখন গায়ে ফোস্কা পরার জোগার হবে।

দিঘার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সূর্যের প্রখর তেজে সমুদ্রের দরম হাওয়া ফোস্কা ফেলছে গায়ে। সমুদ্রের পাড়ে হাওয়া খাওয়া তো দূরের কথা ১০ টাক পরে আর হোটেল থেকে বেরোতেই পারবেন না। আর সমুদ্রের জলে স্নান সেকথা ভুলেই যান। সেটা এখন ফুটন্ত জলে পরিণত হয়েছে। এই দুপুর রোদে সমুদ্রে স্নান করতে গেলে গা পুড়িয়ে হাসপাতালে ভর্তি হতে হবে।
এদিকে শোনা যাচ্ছে পয়লা বৈশাখের ছুটি কাটাতে নাকি দিঘায় ভিড় করছেন পর্যটকরা। পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। দুপুর রোদে যাতে কেউ সমুদ্র সৈকতে না থাকেন তার জন্য মাইকে করে প্রচার শুরু করে দিয়েছেন প্রশাসন। সকাল ১১টা থেকেই কেউ যাতে সমুদ্র সৈকতে না যায় তার জন্য সতর্ক করা হয়েছে পর্যটকদের। সেই সঙ্গে সৈকতের দোকানদারদেরও দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।

গোটা রাজ্যেই চলছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও চড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এই চরম আবহাওয়া সোমবার পর্যন্ত অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। উল্টে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। রাজ্যের ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বইবে লু।

এদিকে আবার আইএমডির পক্ষ থেকেও পূর্বভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, বিহারে তাপপ্রবাহ চলবে আগামী তিন চার দিন। তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। সেই সঙ্গে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলবে বলেও সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications