শুভেন্দুর দল ছাড়ার হিড়িকের মধ্যেই আরও এক বিধায়ক বিজেপিমুখী! ফাটল সিপিএমেও

শুভেন্দুর দল ছাড়ার হিড়িকের মধ্যেই আরও এক বিধায়ক বিজেপিমুখী! ফাটল সিপিএমেও

তৃণমূলের দল ছাড়ার হি্ড়িকের মধ্যে ফাটল ধরল সিপিএমেও। সিপিএমের বিধায়কও দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। শুভেন্দুর খাসতালুক হলদিয়াতেই ভাঙন ধরল বাম শিবিরে। শুক্রবার হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল দলত্যাগ করলেন। তিনি শনিবার মেদিনীপুরে সভায় যোগ দিতে পারেন বিজেপিতে।

দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সিপিএম ছাড়লেন বিধায়ক

দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সিপিএম ছাড়লেন বিধায়ক

তাপসী মণ্ডলের স্বামী কিছুদিন আগেই যোগ দি্য়েছিলেন বিজেপিতে। এদিন সিপিএম ছাড়ার পর তাপসী দেবী এমনই ইঙ্গিত দিলেন যে তিনিও স্বামীর পথ ধরে বিজেপিতে যোগ দেবেন। একই সংসারে দু-জন ভিন্নমত নিয়ে না চালই শ্রেয় বলে তিনি মনে করেন। তাই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি সিপিএম ছাড়েন।

শুভেন্দুর পথে হলদিয়ার বিধায়ক, দল ছেড়েই বোমা

শুভেন্দুর পথে হলদিয়ার বিধায়ক, দল ছেড়েই বোমা

সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। রাজনৈতিক মহলে একটা বড় অংশের দাবি, তিনি শনিবারই যোগ দিতে চলেছেন বিজেপিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তিনি যোগ দেবেন বিজেপিতে। আর তাঁর সঙ্গে আর কারা যোগ দিতে পারেন বিজেপিতে, তা নিয়েই চর্চা চলছে। এই সময়েই হলদিয়ার বিধায়ক বোমা ফাটালেন।

মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি সিপিএমে থেকে

মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি সিপিএমে থেকে

হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল দল ছেড়ে এদিন ক্ষোভ উগরে দেন দলের জেলা সম্পাদকের বিরুদ্ধে। তাঁর দল পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে বিধায়িকা বলেন, এই দলে কাজ করতে পারছিলাম না। বিধায়ক নির্বাচিত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারিন। মানুষের হয়ে যদি কাজই করতে না পারলাম বিধায়ক হয়ে লাভ কী! মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি সিপিএমে থেকে।

বিধায়কেক দলবদলের ইচ্ছাপ্রকাশ সুজন চক্রবর্তীর জবাব

বিধায়কেক দলবদলের ইচ্ছাপ্রকাশ সুজন চক্রবর্তীর জবাব

বিধায়ক তাপসী মণ্ডলের দলবগদলের ইচ্ছাপ্রকাশ নিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, এতদিন পর তাপসীদেবীর মনে হল তিনি কাজ করতে পারছেন না। মানুষ সব খেয়াল রাখছে। যদি মনে করে অন্য দলে গেলে ভালো হবে, তা হলে ভুল করছে। সাধারণ মানুষ এর জবাব দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+