টিউবওয়েল থেকে বেরনো গ‍্যাসে চলছে দেদার রান্না, তাজ্জব ঘটনা হলদিয়ায়

টিউবওয়েল থেকে বেরনো গ‍্যাসে চলছে দেদার রান্না, তাজ্জব ঘটনা হলদিয়ায়

উত্তর ২৪ পরগনার হাওড়ার পর এবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় জলের কল থেকে বেরনো গ্যাসে আগুন জ্বলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

টিউবওয়েল থেকে বেরনো গ‍্যাসে চলছে দেদার রান্না, তাজ্জব ঘটনা হলদিয়ায়

বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গ্রামের মানুষজনের সুবিধার্থে গত দু'মাস আগে তৈরি হয়েছে একটি নতুন টিউবওয়েল। আর সেই টিউবওয়েল থেকে এখন বের হচ্ছে গ্যাস। আর সেই গ্যাসকে কাজে লাগিয়ে চলছে রান্নাবান্নাও। এমনই আজব ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা সুতাহাটার খড়িবেড়িয়া গ্রামে। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ইতিমধ্যে ওই গ্যাসকে কাজে লাগিয়ে চলছে রান্নার কাজ।

এর আগে উত্তর ২৪ পরগনা হাবরা এলাকায় টিউবওয়েল থেকে বেরোনো গ্যাসে আগুন জলার ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে ছিল এলাকায়। এবার সেই একই ঘটনা পূর্ব মেদিনীপুরে।
জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা সুতাহাটা প্রত্যন্ত গ্রাম খড়িবেড়িয়া।

যেখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা রয়েছে। আর সেই সমস্যা মেটানোর জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে পানীয় জলের কলের জন্য আবেদন জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে গ্রামে হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বসানো হয়েছে একটি পানীয় জলের জন্য নলকুপ।

গত দু'মাস আগে সেই কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এই কল থেকে জলের পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে মিলছে রান্না করার গ্যাস। গত দু'মাস আগে টিউবওয়েল তৈরীর কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই কলের গোঁড়া থেকে বের হচ্ছে এক ধরনের গ্যাস। যেখানে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরালে দেদার আগুন জ্বলছে।

প্রথমে স্থানীয় মানুষজন সন্দেহ করেছিলেন নতুন কলের জন্য হয়তো এমন ধরনের ঘটনা ঘটছে পরে হয়ত তা ঠিক হয়ে যাবে। কিন্তু সেই পর আজ প্রায় দু'মাস হতে চললো। কিন্তু কলের গড়া থেকে বের হওয়া গ্যাস দিয়ে দেদার জ্বলছে আগুন। তা উপভোগ করতে ছাড়েননি স্থানীয় বাসিন্দারা। একেবারে পাইপ লাগিয়ে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চলছে রান্নাবান্না। টিউবওয়েলের কল থেকে এভাবে নিষ্কাশিত গ্যাসকে কাজে লাগিয়ে রান্নার ঘটনায় হতবাক সকলে। ইতিমধ্যে স্থানীয় থানায় এই ঘটনার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখন রান্নার সুবিধা মিললেও যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+