'গরুকে আঁকড়ে ভালবাসতে গিয়েছিলেন, গুঁতিয়ে দিয়েছে', প্রধানমন্ত্রীকে অশালীন আক্রমণ অখিল গিরির
বারবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন অখিল গিরি। বিশেষ করে রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এরপরেও কি ছাড়? নাকি শুধুই ক্ষমা
গত কয়েকমাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। কেমন দেখতে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই বিতর্কের মধ্যেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন অখিল গিরি।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে একেবারে অশালীন আক্রমণ তাঁর। এই বিষয়ে পালটা বক্তব্য দিয়েছে বিজেপিও।

মোদীকে অশালীন আক্রমণ তৃণমূল নেতার
তৃণমূলের রাজনৈতিক একটি সভায় এদিন যোগ দেন অখিল গিরি। আর সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান রাজ্যের মন্ত্রী। বলেন, ১৪ তারিখ ভ্যালেন্টাইন ডে ছিল। ভালোবাসার দিবস ছিল। আরেকজন মানুষ আরেকজন মানুষের ভালোবাসা! আর তা বলতে গিয়েই অখিল গিরি বলেন, 'ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আঁকড়ে ভালবাসতে গিয়েছিলেন, গুঁতিয়ে দিয়েছে'। ভাগ্য বলো ষাঁড়টাকে ধরেনি। না হলে গুঁতিয়ে দিত পেটে লেগে যেত...। গরউ যদি নরেন্দ্র মোদীকে গুতিয়ে দেয় তাহলে আমি কি করব! কটাক্ষ মন্ত্রীর। শুধু তাই নয়, কুলাঙ্গারের সঙ্গেও তুলনা গেরুয়া পাকরিধারিদের। মন্ত্রী বলেন, গেরুয়া পাকড়ি পরে কুলাঙ্গার সব বিবেকানন্দ সাজছে। পাশাপাশি সভাপতি সুকান্ত মজুমদারকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। বলেন, বুথে বুথে প্রার্থী দিতে পারবে না।

মন্ত্রীকে কড়া ভাষায় পালটা আক্রমণ
যদিও রাজ্যের মন্ত্রীকে কড়া ভাষায় পালটা আক্রমণ করেছে বঙ্গ বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, এটাই তৃণমূল কংগ্রেস! শুধু তাই নয়, এটাই তাঁদের সংস্কৃতি, ভাষা বলেও আক্রমণ বিজেপি নেতার। তাঁর মতে, তৃণমূলের নেত্রী তিনি নিজে এই ভাষায় কথা বলে। প্রত্যেকটি রাজনৈতিক ক্ষেত্রে সেটাই প্রকাশ পায় বলে কটাক্ষ। শুধু তাই নয়, এমন কিছু মানুষ আছেন যারা এই সব বলে হাততালি কুড়োতে চায় বলে মন্তব্য বিজেপি নেতার। তবে মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য তাঁর।

রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনা
বলে রাখা প্রয়োজন, একবার নয়, অখিল গিরির মন্তব্যে বারবার সমালোচনার ঝড় উঠছে। বিশেষ করে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় তৈরি হয়। মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পরেই ক্ষমা চেয়ে নেওয়া হয় তৃণমূলের তরফে। এমনকি ক্ষমা চান খোদ তৃণমূল নেতাও। আর সেই বিতর্কের মধ্যেই আজ আবারও নাম না করে প্রধানমন্ত্রীরকে কুৎসিত ভাষায় আক্রমণ করে রাজনৈতিক বিতর্কের বিষয়বস্তু হয়ে দাঁড়ালেন অখিল গিরি। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন সাংসদ শত্রুঘন সিনহা, কুনাল ঘোষ সহ অনান্য তৃণমূল নেতারা।












Click it and Unblock the Notifications