তৃণমূল-সিপিএম ছেড়ে কয়েকশো কর্মী-সমর্থকের যোগ বিজেপিতে
তৃণমূল-সিপিএম ছেড়ে কয়েকশো কর্মী-সমর্থকের যোগ বিজেপিতে
দল পরিবর্তনের আঁতুড় ঘর হিসেবে পরিচিত নন্দীগ্রাম। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পালের উপস্থিততে এদিন ২ নম্বর ব্লকের আমেদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেন।

বিজেপির নবাগত সদস্যদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পাল। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরূপ জানা, সহ সভাপতি দিলীপ পাল, মণ্ডল যুব সভাপতি শিবপ্রসাদ গিরি, মণ্ডল সম্পাদক সরূপ দাস প্রমুখ।
এদিন দল বদলের কর্মসূচির পর প্রলয় পাল জানান, একুশের ভোট যত এগিয়ে আসবে নন্দীগ্রামে ততই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়বে। ইতিমধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল, সিপিএম ছেড়ে বহু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। নন্দীগ্রাম জুড়ে এভাবে পকেট জয়েনিং হতে থাকবে। কারণ একুশের ভোটে বিজেপি ক্ষমতায় আসছে।












Click it and Unblock the Notifications