হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, পৌষ সংক্রন্তিতে পারদ পতনের পূর্বাভাস, আর কী জানাল আবহাওয়া দফতর

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, পৌষ সংক্রন্তিতে পারদ পতনের পূর্বাভাস, আর কী জানাল আবহাওয়া দফতর

হু হু করে ফের রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এক ধাক্কায় বুধবার সকালে তাপমাত্রা কমল ২ ডিগ্রি। গতকাল থেকে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। মোট ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে। ঠান্ডা হাওয়ার দাপট বেড়েছে। আজ কলকাতার তাপমাত্রা ১৬. ৬ ডিগ্রি সেলসিয়াস। আরও নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে কলকাতা ও দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ িডগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া

উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কমেছে। তারসঙ্গে কুয়াশার দাপট বেড়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং,কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পরদ অনেকটাই নেমেছে। তারসঙ্গে বেলা পর্যন্ত পারদ পতন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিংয়েও কনকনে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। ডিসেম্বর মাসে হঠাৎ করে ঠান্ডা তীব্রতা বাড়ালে জানুয়ারির প্রথম থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। এতো তাড়াতাড়ি শীত কমে যাওয়ায় মনখারাপ হয়ে গিয়েছিল শহরবাসীর। কিন্তু সংক্রান্তি পর্যন্ত ফের শীত বহাল থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২ দিন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান চণ্ডীগড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকেই পারদ পতন শুরু হয়ে গিয়েছে উত্তরের রাজ্যগুলিতে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আবহাওয়ার পরদ আরও নামবে বলে আগেই সতর্কতা জারি করা হয়েছে। সেই উত্তুরে হাওয়ার রেশ পড়তে শুরু করেছে বঙ্গেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+