রাজ্যে ঢুকছে উত্তরের শীতল হাওয়া, বর্ষবরণে কাঁপবে বাংলা, পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি

রাজ্যে ঢুকছে উত্তরের শীতল হাওয়া, বর্ষবরণে কাঁপবে বাংলা, পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি

হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা। উত্তর দিক থেকে ঢুকছে শীতল হাওয়া। বর্ষবরণে প্রবল শীতে কাঁপবে গোটা রাজ্যে। আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। উত্তরভারতের রাজ্যগুলিতে প্রবল তুষারপাত শুরু হয়েছে। সেকারণেই ঠান্ডা শীতল হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করেছে। আগামী ২ দিন গোটা রাজ্যের তাপমাত্রার পারদ পতন অব্যাহত থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যে ঢুকছে উত্তরের শীতল হাওয়া, বর্ষবরণে কাঁপবে বাংলা

বর্ষ শেষে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে জারি করা হয়েছে কমলা ও লাল সতর্কতা। প্রবল শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। আইএমডির তরফ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বেশি রাতে বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে। দিল্লি সরকারও এই নিতে তৎপর হয়েছে।

এগিকে উত্তরের শীতল বাতাস ঢুকতে শুরু করেছে রাজ্যে। হু হু করে নামছে রাজ্যের তাপমাত্রা। আর মাত্র ২ দিন রয়েছে ২০২০ সালের। এই দুদিন বর্ষবরণের উৎসবে মাতবে গোটা দেশ। কলকাতাতেও সেউ উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু করোনা আতঙ্কে আগেই সতর্ক প্রশাসন। হাইকোর্টের নির্দেশে রাশ টানা হয়েছে বর্ষবরণের উৎসবেও। তার উপরে তাপমাত্রা পারদ পতন শুরু হয়েছে। কলকাতা শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+