দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে 'অস্বাভাবিক' আগুন! ঝলসে মৃত্যু প্রৌঢ়ের

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। আগুনে ঝলসে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। আগুনে ঝলসে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে ওই প্রৌঢ়ের ঘরে আগুন লাগল তা অবশ্য পরিষ্কার নয়। ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অস্বাভাবিক আগুন! ঝলসে মৃত্যু প্রৌঢ়ের

ঘটনাস্থল বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানকার ৫ তলায় একাই থাকতেন বছর পঞ্চাশের স্বপন ভট্টাচার্য। কালবৈশাখীর সময় তাঁর ফ্ল্যাটে হঠাৎই আগুন লেগে যায়। জানা গিয়েছে, তিনি নিজে নিরাপত্তারক্ষীকেও ডাকেন। পরে তিনি ফ্ল্যাটে ফিরে যান।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। কিন্তু সেই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে স্বপন ভট্টাচার্যের। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় আগুন ভয়াবহ আকার নিয়েছিল বলে জানিয়েছেন আবাসনের অন্য বাসিন্দারা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+