শুভেন্দু, জিতেন্দ্রর পর ফের মহাপতন তৃণমূলে, দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

শুভেন্দু, জিতেন্দ্রর পর ফের মহাপতন তৃণমূলে, দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারির পর এবার দল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে কী কারণে দল ছাড়লেন বিধায়ক তা চিঠিতে উল্লেখ করেননি তিনি। গত কয়েক মাস ধরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন শীলভদ্র। মুকুল রায়ের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছিলেন। এই নিয়ে শীলভদ্র দত্তের বিজেপিতে যোগদানের জল্পনা আরও তুঙ্গে।

 দল ছাড়লেন শীলভদ্র

দল ছাড়লেন শীলভদ্র

একের পর এক ধাক্কা। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার দল ছাড়লেন শীলভদ্র দত্ত। শুক্রবার সকালে দলের সাংবাদিক বৈঠক করে দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার কথা জানিয়ে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন শীলভদ্র দত্ত। তাতে দল ছাড়ার কারণ উল্লেখ করেননি তিনি। অনেকটা শুভেন্দুর আদলেই ইস্তফা পত্র পাঠিয়েছেন শীলভদ্র। তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন াই মানুষ ছাড়লে

 শুভেন্দুর পথেই কী শীলভদ্র

শুভেন্দুর পথেই কী শীলভদ্র

শুভেন্দুর মতোই দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন শীলভদ্র। দলে পিকের আধিপত্যের প্রবল বিরোধিতা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দলনেত্রীর হাতে আর দলের রাশ নেই বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই শীলভদ্রর বাড়িতে টিম পাঠান পিকে। কিন্তু তাতে বরফ গলেনি। উল্টে দলের টিকিটে এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা করেন বিধায়ক। তারপরেই তাঁর মানভঞ্জনে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তাতেও মেটেনি ক্ষোভ। দিনকয়েক আগে মুকুলের বাড়িকে শীলভদ্রর আনাগোনার খবর ছড়িয়ে পড়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা হয়েছিল তাঁর। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে শুভেন্দুর হাত ধরে তিনিও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন।

দল ছাড়ছেন একের পর এত নেতা

দল ছাড়ছেন একের পর এত নেতা

শুভেন্দুর দল ছাড়ার পরেই তৃণমূলে যেন ধস নেমেছে। একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন। গতকালই শুভেন্দুর দল ছা়ড়ার কয়েক ঘণ্টার মধ্যে দল ছাড়েন তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। গত কয়েক দিন ধরেই আসানসোলের অনুন্নয়নের জন্য রাজ্য সরকারকে দায়ী করেছিলেন জিতেন্দ্র। তারপরেই দল ছাড়েন বাঁকুড়ার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুভেন্দুর উপর আস্থা রেখেই তিনি দল ছেড়েছেন বলে জানিয়েছে। তার পরের দিনই শীলভদ্র দত্তের দল ছাড়ার কথা ঘোষণা করেন।

 বিজেপিতে কারা কারা

বিজেপিতে কারা কারা

শুভেন্দু অধিকরী শনিবার পূর্ব মেদিনীপুরে সভা করবেন। সেই সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা শুভেন্দুর। তাঁর সঙ্গে কারা কারা যোগ দেবেন বিজেপিতে এই নিয়ে জল্পনা চলছে। শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা দাবি করেছেন ৭০ থেক ৭২ জন বিধায়ক, ৫০ থেকে ৫২ জন সাংসদ এবং ৪ থেকে ৫ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন। সেই তালিকায় শীলভদ্র দত্ত, জিতেন তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রয়েছে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পূর্ব বর্ধমানের কাউন্সিলর নিত্যানন্দ চক্রবর্তী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+