সকাল থেকে আংশিক মেঘলা আকাশ! আজও কী হবে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস
আগের সন্ধের জোড়া কালবৈশাখীর দাপট এখনও কাটেনি। বুধবারও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আগের সন্ধের জোড়া কালবৈশাখীর দাপট এখনও কাটেনি। বুধবারও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

মঙ্গলবার সন্ধেয় জোড়া কালবৈশাখীর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের দিকে তাপমাত্রা কমে যায় প্রায় দশ ডিগ্রি।
বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমন কী বুধবার বিকেলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বুধবার সকালের দিকে কলকাতা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। কোথাও একপশলা, কোথাও বা দু-এক ফোটা বৃষ্টি চলে বেশ কিছুক্ষণ।
বিহার ঝাড়খণ্ডে তাপমাত্রা ইতিমধ্যেই বেড়েছে। বইছে শুষ্ক-গরম হাওয়া। সেই হাওয়া ঢুকছে পশ্চিমের জেলাগুলিতে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশিই। তবে মঙ্গলবারের কালবৈশাখীর পর এই তাপমাত্রায় কিছুটা ঠাণ্ডার প্রলেপ পড়ে।

Click it and Unblock the Notifications