‌দুর্গা পুজোয় যানজট সামাল দিতে কলকাতাকে ১২টি জোনে ভাগ করছে ট্রাফিক বিভাগ

পুজোয় কলকাতাকে ১২টি জোনে ভাগ করবে ট্রাফিক বিভাগ

এ বছর নিউ নর্মালের পুজোয় আর মণ্ডপে ভিড় নয়। বরং বাইরে থেকেই মণ্ডপ ও প্রতিমা দর্শন সেরে ফেলতে হবে দর্শনার্থীদের। কারণ করোনা সংক্রমণের কারণে মণ্ডপে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। যে কারণ পুজো কমিটিগুলি এ বছর তিনদিক খোলা মণ্ডপ করছে। তবে নিউ নর্মালের দুর্গা পুজোয় এ বছর তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের চিন্তা বাড়াচ্ছে।

‌দুর্গা পুজোয় যানজট সামাল দিতে কলকাতাকে ১২টি জোনে ভাগ করছে ট্রাফিক বিভাগ


এ বছর অনেক বিধি–নিষেধে বদল এসেছে। অনেকেই এবার পায়ে হেঁটে পুজো দেখতে বেড়োবেন আবার অনেকে সপরিবারে গাড়ি নিয়ে পুজো দেখবেন। তবে গাড়ি থামিয়ে নয়, চলন্ত গাড়ি থেকেই মণ্ডপ, প্রতিমা দর্শন ও আলোকসজ্জা দেখে নিতে পারবেন। আর সেই কারণেই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। কারণ কোন জোনে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে গাড়িগুলিকে পরিচালনা করা হবে কোন পথে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। আর তার জন্যই ট্রাফিক বিভাগ ভিড় নিয়ন্ত্রণ করতে কলকাতাকে ১২টি জোনে ভাগ করেছে।

কলকাতার বিশেষ কয়েকটি পয়েন্ট রয়েছে, সেগুলিকে ১২টি জোনে ভাগ করেছে পুলিশ। সেখানেই নিয়ন্ত্রণ করা হবে ভিড় ও যানজট। উত্তরের বেশ কিছু এলাকা যেমন শ্যামবাজার, হাতিবাগান, তেলেঙ্গাবাগান অঞ্চল, মধ্য কলকাতায় কলেজ স্ট্রীট ও মহম্মদ আলি পার্ক, এছাড়াও দক্ষিণে রয়েছে রাসবিহারি, কালীঘাট, বাদামতলা, এবং দেশপ্রিয় পার্ক ও বেহালার বিস্তীর্ণ অংশগুলি পুজোর আগে ও পুজোর সময় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে পুজো দেখে বেড়িয়ে আসতে পারেন তার জন্য ট্রাফিক পরিকল্পনা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+