Junior Doctors Hunger Strike: রাজ্যকে দেওয়া সময়সীমা শেষ, এবার আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা
Junior Doctors Hunger Strike: রাজ্য সরকারকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ। অভয়ার বিচারসহ (Justice for Abhaya) একাধিক দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest)। গতকালই আমরণ অনশনে (Hunger Strike) বসার ঘোষণা করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। ঘড়ি দেখিয়ে রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইনও দেন তাঁরা। আর এবার কাজে ফিরলেও খাবার খাবেন না বলে সাফ জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা।
শনিবার সন্ধেয় ধর্মতলায় সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। সেখানেই তারা জানান, "প্রতিবাদের আগুন নিভিয়ে উৎসবে ফিরতে বলা হয়েছে। পুজোয় আনন্দ করলেও বিচারের দাবি ভোলা যাবে না। আমরা উৎসবে ফিরতে পারছি না। যতদিন না চিকিৎসকদের দাবি পূরণ হচ্ছে ততদিন অনশন চলবে।"

সতীর্থ অভয়াকে (Abhaya) বিচার না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ফের একবার সাফ জানিয়ে দেন চিকিৎসকরা। প্রথম দফায় আমরণ অনশনে ৬ জন বসবেন বলেও জানান তাঁরা। অনশনে আপাতত আরজি করের (RG Kar Hospital) কেউ থাকছেন না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে তালিকা বানানো হয়েছে। সেই তালিকা অনুযায়ীই অনশনে বসা হবে বলে জানান চিকিৎসক অনিকেত মাহাত (Aniket Mahato)।
চিকিৎসকদের অনশন মঞ্চে বসানো হবে সিসিটিভিও। জনসমক্ষে তুলে ধরা হবে অনশনে চিকিৎসকদের গতিবিধির প্রতি মুহূর্তের ছবি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এদিন জানান হয়, "অনশনে সম্পূর্ণ স্বচ্ছতা মেনে চলা হবে। সাধারণ মানুষ দেখতে পাবেন আমরা গান করছি, বসে আছি, কথা বলছি। তারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন।"
এদিন থ্রেট কালচার (Threat Culture) নিয়েও ফের একবার সরব হন জুনিয়র চিকিৎসকরা। অবস্থান সরাতে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তোলেন তাঁরা। সর্বত্র থ্রেট কালচার বন্ধ করতে সরকারকে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। তাঁরা বলেন, "আমাদের আশা, এরপর যখন আমরা মুখে খাবার তুলে নেব, তখন সমাজের সব স্তরে ভয়ের রাজনীতি দূর করতে মানুষ সোচ্চার হবেন।"
কালকের পর আজকেও ধর্মতলায় পুলিশি বাধার (Kolkata Police) অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা। ধরনামঞ্চে বাঁশের ভ্য়ান নিয়ে আসা হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় বচসায় জড়ান পুলিশ ও জুনিয়র ডাক্তাররা। পুলিশের বিরুদ্ধে হায় হায় স্লোগান দিতেও শোনা যায় প্রতিবাদীদের।
পুলিশি বাধা নিয়ে সরব হন চিকিৎসক অনিকেত মাহাত। উঠে আসে জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রসঙ্গ। জয়নগরেও পুলিশি বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা। ন্য়ায়বিচারের দাবি আন্দোলনে পুলিশি বাধার প্রয়োজন হয় না বলে মন্তব্য় অনিকেতের। ভয়ের রাজনীতি সমূলে উৎপাটন করতেই আমরণ অনশন বলে জানান চিকিৎসকরা।
তবে এদিনের সাংবাদিক বৈঠক থেকে সিবিআইয়ের (CBI) প্রতিও ক্ষোভ ব্য়ক্ত করেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন, " আমরা আগে জানিয়েছিলাম সিবিআইয়ের তদন্তে আস্থা আছে। তবে এখন দ্ব্য়র্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, সিবিআইয়ের তদন্তে আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications